- হোম
- একাডেমি
- সাধারণ
- সপ্তম শ্রেণি
- প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া অধিক সুবিধাজনক ব্যাখ্যা কর।
উত্তর: এক সময় ভর্তি পরীক্ষার কাজটি ছিল খুব কঠিন, শিক্ষার্থীদের অনেক দূর থেকে দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে বাসে, ট্রেন, জাহাজে যেতে হতো, লাইনে দাঁড়িয়ে ভর্তির ফর্ম আনতে হতো। সেই ফর্ম পূরণ করে আবার তাদের সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হতো, ক্যাশ টাকা জমা দিতে হতো, ফর্ম জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র নিতে হতো, সেই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে হতো। পরীক্ষার খাতা দেখা শেষ হলে ফলাফল প্রকাশিত হতো- খবরের কাগজে সেই ফলাফল দেখে যারা সুযোগ পেতো তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো। কিন্তু ২০০৯ সালের ২১ আগস্ট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম তাদের ভর্তি প্রক্রিয়ার পুরো ব্যবস্থায় কাগজের ব্যবহার বন্ধ করে তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করে। তারপর থেকে দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়। এতে করে সবাই নিজের ঘরে বসে শুধুমাত্র মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনে ভর্তির সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে পারে। কাগজবিহীন এই ভর্তি প্রক্রিয়ায় কাগজের ব্যবহার নেই বলে এটি খরচ কমায়, পরিবেশ সংরক্ষণ করে। আবার শিক্ষার্থীদের যাতায়াত খরচ ও শ্রম দুই-ই বাঁচায়। সুতরাং, বলা যায় যে, কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া অধিক সুবিধাজনক।
প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

