• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • সপ্তম শ্রেণি
  • প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তোমরা সবাই জানো শিক্ষার্থীরা স্কুল শেষ করে কলেজে যায়, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পড়তে যায়। আমাদের দেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। উচ্চমাধ্যমিক পড়া শেষ করে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা করে ভর্তি পরীক্ষা দিতে হয়। এক সময় এই ভর্তি পরীক্ষার কাজটি ছিল খুব কঠিন, শিক্ষার্থীদের অনেক দূর থেকে দেশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে বাসে, ট্রেনে, জাহাজে যেতে হতো, লাইনে দাঁড়িয়ে ভর্তির ফর্ম আনতে হতো। সেই ফর্ম পূরণ করে আবার তাদের সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হতো, ক্যাশ টাকা এবং ফর্ম জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র নিতে হতো, অতঃপর সেই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে হতো। পরীক্ষার খাতা দেখা শেষ হলে ফলাফল প্রকাশিত হতো-খবরের কাগজে সেই ফলাফল দেখে যারা সুযোগ পেত, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো।

২০০৯ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করল তারা পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে- এবং এই ভর্তি প্রক্রিয়ায় কোথাও কোনো কাগজ ব্যবহার হবে না। ভর্তির রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রার্থীকে তার ঘর থেকে বের হতে হবে না। ২০০৯ সাল থেকে দেশের প্রায় সব স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় এভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। এখন সবাই নিজের ঘরে বসে শুধু স্মার্ট ফোন ব্যবহার করে এই প্রক্রিয়া শেষ করে ফেলতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার কারণে বিশাল একটি কর্মযজ্ঞ হয়ে গেল পানির মতো সহজ!

কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশে মাত্র শুরু হলেও ধারণাটি কিন্তু নতুন নয়। ১৯৭৫ সালে বিজনেস উইক নামের একটা ম্যাগাজিনে প্রথমবার এটি সম্পর্কে একটি প্রবন্ধ ছাপা হয়েছিল কিন্তু তখন সেটি ছিল অনেকটা কল্পবিজ্ঞানের মতো, কারণ এটি বাস্তবে রূপ দিতে হলে অফিসের সবার কাছে একটা কম্পিউটার থাকতে হবে- যেটি তখন কেউ চিন্তাও করতে পারত না।

এখন সেটি বাস্তবসম্মত হয়েছে। এখন অনেক অফিস পুরোপুরি কাগজবিহীন অফিসে পাল্টে গেছে। অফিসে কাগজে কিছু লিখতে হয় না- কম্পিউটারে লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয়। কম্পিউটারগুলো নেটওয়ার্ক দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে আছে কাজেই চোখের পলকে সব কাজকর্ম হয়ে যায়। কাগজে কিছু লেখা হয় না বলে কাগজের খরচ বেঁচে যায়। কাগজ তৈরি হয় গাছ থেকে তাই যখন কাগজ বেঁচে যায় তখন গাছও বেঁচে যায়, পরিবেশটা থাকে অনেক সুন্দর। কাগজে লেখার কালি বা টোনার ব্যবহার হয় না বলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশও দূষণ হয় না।

যত দিন যাচ্ছে কম্পিউটারের মনিটরগুলো বড় হচ্ছে, তাই সেখানে কিছু একটা পড়ার কাজটিও হয়েছে অনেক সহজ। দেখা গেছে নতুন প্রজন্মের তরুণরা আজকাল কাগজে না লিখে কম্পিউটারে লিখতে পছন্দ করে, কাগজে না পড়ে মনিটরে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করে। এক সময় ক্যামেরায় ছবি তুলে সেগুলো প্রিন্ট করতে হতো। আজকাল ক্যামেরায় তোলা ছবি প্রিন্ট না করেই মানুষ সরাসরি কম্পিউটারে বা মোবাইলের স্ক্রিনে দেখে নেয়।

আমাদের দেশের ব্যাংকগুলোও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাগজবিহীন অফিসে রূপান্তরিত হয়েছে। এর ফলে ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকদের সাথে ব্যাংকের যোগাযোগ থেকে শুরু করে গ্রাহকের সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। এই সিস্টেমে গ্রাহকগণ তাদের অ্যাকাউন্ট পরিচালনা, তহবিল স্থানান্তর এবং বাহ্যিক কাগজপত্রের প্রয়োজন ছাড়াই যেকোনো বিল পরিশোধ করতে পারে। মোবাইল ফোনে নির্দিষ্ট অ্যাপের সাহায্যে ব্যাংকে লেনদেন, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটা করা, বাস-ট্রেন ও বিমানের টিকিট কেনাসহ নানারকম সেবা গ্রহণ করা যায়।

প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - অন্যান্য প্রশ্ন

ব্যক্তিজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিব্যক্তিজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে?তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখ। মোবাইল টেলিফোন কীভাবে ব্যক্তিগত যোগাযোগ সহজ করেছে?বিনোদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কর।মোবাইল টেলিফোন কেমন করে বুদ্ধিমান যন্ত্রে পরিণত হয়েছে?কম্পিউটার কীভাবে ছোট থেকে ছোটতর হয়েছে?জিপিএস কী? ব্যাখ্যা কর।জিপিএস ব্যবহারের সুবিধা কী? বুঝিয়ে লেখ।বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে যা জান লেখ।দিনের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লেখ।তুমি কিভাবে তোমার বন্ধুর জন্মদিনের কথা মনে রাখতে পারো?ল্যাপটপ কী? ব্যাখ্যা কর।ল্যাপটপের মাধ্যমে দৈনন্দিন কি কি কাজ করা যেতে পারে?অবসর সময় কাটাতে ল্যাপটপের দুটি ব্যবহার লেখ।ই-বুক রিডার বলতে কী বুঝ?অনলাইনে কীভাবে খাবার অর্ডার করা সম্ভব?জ্ঞান বিজ্ঞানের খবর সম্পর্কে কোথায় তথ্য পাওয়া যায়?অনলাইনে বন্ধুর জন্য কীভাবে উপহার অর্ডার করা যায়?তুমি ঘূর্ণিঝড় সম্পর্কে কোথা থেকে খবর পেতে পারো?পূর্বে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কী সমস্যার সম্মুখীন হতে হতো? ক্ষেত্রে শিক্ষার্থীদের কী সমস্যার সম্মুখীন হতে হতোবাংলাদেশে শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়া সহজ করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল?কাগজবিহীন অফিসের ধারণাটি প্রথম কোথায় এবং কখন উল্লেখ করা হয়েছিল?কাগজবিহীন অফিসে কাগজের পরিবর্তে কী ব্যবহার করা হয়?কাগজবিহীন অফিস পরিবেশের জন্য কীভাবে উপকারী?তথ্য প্রযুক্তির কল্যাণে ছবি সংরক্ষণে কী পরিবর্তন এসেছে?অনলাইন ব্যাংকিং সিস্টেম কীভাবে গ্রাহকদের জন্য সুবিধাজনক?মোবাইল ব্যাংকিং অ্যাপের সাহায্যে কী কী কাজ করা যায়?কাগজবিহীন অফিসে কাজের গতি কীভাবে বৃদ্ধি পায়?কাগজবিহীন অফিসের পরবর্তী ধাপ কী এবং এর সুবিধা কী?ভার্চুয়াল অফিস বলতে কী বুঝায়?ভার্চুয়াল অফিসে কাজ করার সুবিধা কী?সাধারণ অফিসের তুলনায় ভার্চুয়াল অফিস বেশ সুবিধাজনক ব্যাখ্যা কর।ভার্চুয়াল অফিসের কজকর্ম সাধারণ অফিসের থেকে বেশি হতে পারে কী? ব্যাখ্যা কর।কল সেন্টারের কার্যক্রম কীভাবে পরিচালিত হয়?ফ্রিল্যান্সিং সম্পর্কে যা জানো লেখ।ফ্রিল্যান্সিং কাজের জন্য কী প্রযুক্তির প্রয়োজন?ঘরে বসে টাকা উপার্জন সম্ভব- বুঝিয়ে বলো।বাংলাদেশে জাহাজ নির্মাণের ক্ষেত্রে মানুষ কীভাবে দক্ষতা অর্জন করেছে?ওয়েন্ডিং কাজটি বিপজ্জনক কেন?ইন্ডাস্ট্রিয়াল রোবট কীভাবে কাজের ক্ষেত্রে মানুষকে সহায়তা করে?কর্মক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রোবটের ভূমিকা লেখ।রোবট দিয়ে কী ধরনের কাজ করানো যেতে পারে?চালকবিহীন গাড়ি বা পাইলটবিহীন প্লেনের সুবিধা কী?তথ্য প্রযুক্তি অফিসের কাজকে কীভাবে সহজ করেছে?ই-ক্লাসরুম বলতে কী বুঝায়?ভার্চুয়াল ক্লাসরুম সম্পর্কে সংক্ষেপে লেখ।শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ক্লাসরুমের ভূমিকা বর্ণনা কর।অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির গুরুত্ব কী?তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সামাজিক সম্পর্ক উন্নয়নে কীভাবে ভূমিকা রাখে?সামাজিক যোগাযোগে আইসিটির প্রভাব কী?সামাজিক সম্পর্ক বিকাশে আইসিটি ব্যবহারের তিনটি ক্ষেত্র উল্লেখ কর।অনুষ্ঠানাদিতে আমন্ত্রণে আইসিটি ব্যবহার সুবিধাজনক-ব্যাখা কর।ই-কার্ড পাঠানোর উপায় কয়টি ও কী কী? বিশেষ দিবসগুলোতে শুভেচ্ছা জানানোর আধুনিক পদ্ধতি কোনগুলো?সামাজিক যোগাযোগ মাধ্যমের কী কী সুবিধা রয়েছে?সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের সুবিধা লেখ।শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীরা আইসিটির মাধ্যমে কীভাবে উপকৃত হয়?ইন্টারনেটের মাধ্যমে ছবি সংরক্ষণ ও বিনিময়ের সুবিধা কী?ভিডিও শেয়ারিং সাইটের মাধ্যমে কী সুবিধা পাওয়া যায়?সামাজিক যোগাযোগের সাইট কীভাবে আমাদের সামাজিক সম্পর্ক উন্নত করে তুলেছে?চারটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লেখ।ফেসবুক প্রোফাইল কী এবং এর মাধ্যমে কী কী করা যায়?ফেসবুকে 'সোশ্যাল নেটওয়ার্ক' বলতে কী বোঝায়?স্ট্যাটাস এবং পোস্ট কী? ব্যাখ্যা কর।ফেসবুকে ব্যবহারকারীদের জন্য জন্মদিন স্মরণ করিয়ে দেওয়ার সুবিধাটি কীভাবে কাজ করে?এক্স-এর বিশেষ বৈশিষ্ট্য কী?সামাজিক যোগাযোগের সাইট কীভাবে পণ্যের বিজ্ঞাপনে সহায়তা করে?সোশ্যাল মিডিয়া কীভাবে সামাজিক আন্দোলনে ভূমিকা রাখে?ব্যক্তিগতজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধাগুলো আলোচনা কর।জিপিএস কী? এর কাজ লিখ।ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো উল্লেখ কর।অনলাইন ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে যা জান লিখ।সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির ভূমিকা উল্লেখ কর।ল্যাপটপ, ভার্চুয়াল অফিস, ই-ক্লাস রুম, প্রোফাইল, ভোটিং মেশিন বলতে কী বুঝ?কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া অধিক সুবিধাজনক ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ