• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • সপ্তম শ্রেণি
  • প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সামাজিক যোগাযোগের সাইট: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয়, এবং কার্যকরী করে তুলেছে। শুধু তাই নয়, এর বাইরেও নানানভাবে আমাদের সামাজিক ব্যাপারগুলো ইন্টারনেটে উঠে এসেছে। আগের পাঠে বলা হয়েছে তোমার বন্ধুকে কোনো কিছু জানাতে হলে খুদেবার্তা বা ইমেইল পাঠানোর কাজটি কিন্তু তোমাকে করতে হবে। কিন্তু যদি এমন হয় যে, তুমি যা কিছু করছো তাই তোমার বন্ধুরা জেনে যাচ্ছে, আলাদা করে তোমার কিছুই করতে হচ্ছে না তাহলে কেমন হয়? নিশ্চয়ই খুবই ভালো হয়। এই চিন্তা থেকে এখন ইন্টারনেটে গড়ে উঠেছে বেশকিছু সামাজিক যোগাযোগের সম্পূর্ণ সাইট। নিজের ভালোলাগা মন্দলাগা, অনুষ্ঠানাদি, চাকরিতে প্রমোশন, সন্তানাদির বিয়ে ইত্যাদি নানা বিষয়ের তথ্য, ছবি কিংবা ভিডিয়ো বিনিময় করা যায় এগুলোর যে কোনো একটি থেকে। বর্তমানে প্রায় শতাধিক এরকম ওয়েবসাইট রয়েছে। এগুলোর মধ্যে ফেসবুক (www.facebook.com), লিংকডইন (linkedin.com), এক্স (www.x.com), খুবই জনপ্রিয়। পৃথিবীর প্রায় সকল ভাষাভাষী লোক এই সাইটগুলো ব্যবহার করে।

এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। পৃথিবীর কোটি কোটি লোক এখন ফেসবুক ব্যবহারকারী। বাংলাদেশেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ফেসবুক বা অনুরূপ সাইটগুলোতে প্রত্যেক ব্যবহারকারী তার পরিচিতিমূলক একটি বিশেষায়িত ওয়েবপেইজ চালু করতে পারেন। এটিকে বলা হয় ব্যবহারকারীর প্রোফাইল। ব্যবহারকারী তার নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য, তার ভালোলাগা, ভালো না লাগা ইত্যাদি বিষয়গুলো তার প্রোফাইলে প্রকাশ করে। এরপর একজন তার প্রোফাইল থেকে ফেসবুকে তার বন্ধু'দের খুঁজে বের করে। এখানে বন্ধু বলতে আমরা প্রচলিতভাবে যেটা বোঝাই সেটা বোঝানো হচ্ছে না, ফেসবুক অনুযায়ী একজন মানুষের সঙ্গে অন্য যত মানুষের যোগাযোগ থাকবে তারা সবাই হচ্ছে 'তার 'বন্ধু'। যদি তোমার বন্ধুটিরও ফেসবুকে প্রোফাইল থাকে তাহলে তুমি তাকে খুঁজে নিয়ে বন্ধু হওয়ার জন্য অনুরোধ পাঠাতে পারো। যদি সে সম্মতি দেয় তাহলে তোমরা বন্ধু হয়ে যাবে। একইভাবে অন্য কেউ যদি তোমাকে বন্ধু হওয়ার অনুরোধ করে আর তা তুমি গ্রহণ করো তাহলে তুমিও তার বন্ধু হবে। তুমি আর তোমার বন্ধুরা মিলে হবে তোমার 'নেটওয়ার্ক' বা তোমার 'সামাজিক নেটওয়ার্ক' বা সোশ্যাল নেটওয়ার্ক (Social Network)।

এখন তোমার নেটওয়ার্ক আস্তে আস্তে বড় হতে থাকবে। তোমার প্রাইমারি স্কুলের যে বন্ধুটির সাথে তোমার দীর্ঘদিন দেখা হয় না, যে কিনা এখন হয়তো অস্ট্রেলিয়াতে থাকে, তাকেও তুমি এখানে খুঁজে পেতে পারো। তুমি যখনই তোমার প্রোফাইলে কোনো তথ্য প্রকাশ করবে সঙ্গে সঙ্গে তা তোমার বন্ধুদের পেজের একটি বিশেষ জায়গায় ভেসে উঠবে। তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে যা ফেসবুকে 'স্ট্যাটাস' নামে পরিচিত। এক্স-এ এটাকে বলা হয় পোস্ট। তুমি যদি কোনো ছবি প্রকাশ করো, যদি কোনো ভিডিও সবাইকে দেখাতে চাও তাহলে তা তোমার প্রোফাইলে প্রকাশ করলেই তা তোমার নেটওয়ার্কের সবাই দেখতে পাবে। শুধু তাই নয়, তোমার বন্ধুদের সবাইকে ফেসবুক মনে করিয়ে দেবে তোমার জন্মদিন কবে! সবাই তখন তোমাকে শুভেচ্ছা জানাতে পারবে। কেবল তোমার ব্যক্তিগত সুখ-দুঃখ নয়। এখন এই সামাজিক যোগাযোগের সাইটগুলোর মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন, কাজের খবর এমনকি সামাজিক আন্দোলন সংগঠিত করার কাজও হচ্ছে।

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, এক্স ও টেলিগ্রাম ইত্যাদি দেশব্যাপী আন্দোলনকারীদের মধ্যে যোগাযোগ ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথাগত মিডিয়াগুলো যখন ফ্যাসিস্ট সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সঠিক সংবাদ প্রচারে ব্যর্থ হয়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছিল নির্ভরযোগ্য সংবাদ পাওয়ার মাধ্যম। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার ছবি ও ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ক্ষোভ তৈরি হয়। ফলে কোটা সংস্কার আন্দোলন সব স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সরকারের নৃশংস দমন-পীড়নের ছবি ও ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসে। অবশেষে হাজারো শহীদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার। যাত্রা হয় এক নতুন বাংলাদেশের।

প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - অন্যান্য প্রশ্ন

ব্যক্তিজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিব্যক্তিজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে?তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখ। মোবাইল টেলিফোন কীভাবে ব্যক্তিগত যোগাযোগ সহজ করেছে?বিনোদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কর।মোবাইল টেলিফোন কেমন করে বুদ্ধিমান যন্ত্রে পরিণত হয়েছে?কম্পিউটার কীভাবে ছোট থেকে ছোটতর হয়েছে?জিপিএস কী? ব্যাখ্যা কর।জিপিএস ব্যবহারের সুবিধা কী? বুঝিয়ে লেখ।বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে যা জান লেখ।দিনের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লেখ।তুমি কিভাবে তোমার বন্ধুর জন্মদিনের কথা মনে রাখতে পারো?ল্যাপটপ কী? ব্যাখ্যা কর।ল্যাপটপের মাধ্যমে দৈনন্দিন কি কি কাজ করা যেতে পারে?অবসর সময় কাটাতে ল্যাপটপের দুটি ব্যবহার লেখ।ই-বুক রিডার বলতে কী বুঝ?অনলাইনে কীভাবে খাবার অর্ডার করা সম্ভব?জ্ঞান বিজ্ঞানের খবর সম্পর্কে কোথায় তথ্য পাওয়া যায়?অনলাইনে বন্ধুর জন্য কীভাবে উপহার অর্ডার করা যায়?তুমি ঘূর্ণিঝড় সম্পর্কে কোথা থেকে খবর পেতে পারো?পূর্বে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কী সমস্যার সম্মুখীন হতে হতো? ক্ষেত্রে শিক্ষার্থীদের কী সমস্যার সম্মুখীন হতে হতোবাংলাদেশে শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়া সহজ করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল?কাগজবিহীন অফিসের ধারণাটি প্রথম কোথায় এবং কখন উল্লেখ করা হয়েছিল?কাগজবিহীন অফিসে কাগজের পরিবর্তে কী ব্যবহার করা হয়?কাগজবিহীন অফিস পরিবেশের জন্য কীভাবে উপকারী?তথ্য প্রযুক্তির কল্যাণে ছবি সংরক্ষণে কী পরিবর্তন এসেছে?অনলাইন ব্যাংকিং সিস্টেম কীভাবে গ্রাহকদের জন্য সুবিধাজনক?মোবাইল ব্যাংকিং অ্যাপের সাহায্যে কী কী কাজ করা যায়?কাগজবিহীন অফিসে কাজের গতি কীভাবে বৃদ্ধি পায়?কাগজবিহীন অফিসের পরবর্তী ধাপ কী এবং এর সুবিধা কী?ভার্চুয়াল অফিস বলতে কী বুঝায়?ভার্চুয়াল অফিসে কাজ করার সুবিধা কী?সাধারণ অফিসের তুলনায় ভার্চুয়াল অফিস বেশ সুবিধাজনক ব্যাখ্যা কর।ভার্চুয়াল অফিসের কজকর্ম সাধারণ অফিসের থেকে বেশি হতে পারে কী? ব্যাখ্যা কর।কল সেন্টারের কার্যক্রম কীভাবে পরিচালিত হয়?ফ্রিল্যান্সিং সম্পর্কে যা জানো লেখ।ফ্রিল্যান্সিং কাজের জন্য কী প্রযুক্তির প্রয়োজন?ঘরে বসে টাকা উপার্জন সম্ভব- বুঝিয়ে বলো।বাংলাদেশে জাহাজ নির্মাণের ক্ষেত্রে মানুষ কীভাবে দক্ষতা অর্জন করেছে?ওয়েন্ডিং কাজটি বিপজ্জনক কেন?ইন্ডাস্ট্রিয়াল রোবট কীভাবে কাজের ক্ষেত্রে মানুষকে সহায়তা করে?কর্মক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রোবটের ভূমিকা লেখ।রোবট দিয়ে কী ধরনের কাজ করানো যেতে পারে?চালকবিহীন গাড়ি বা পাইলটবিহীন প্লেনের সুবিধা কী?তথ্য প্রযুক্তি অফিসের কাজকে কীভাবে সহজ করেছে?ই-ক্লাসরুম বলতে কী বুঝায়?ভার্চুয়াল ক্লাসরুম সম্পর্কে সংক্ষেপে লেখ।শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ক্লাসরুমের ভূমিকা বর্ণনা কর।অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির গুরুত্ব কী?তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সামাজিক সম্পর্ক উন্নয়নে কীভাবে ভূমিকা রাখে?সামাজিক যোগাযোগে আইসিটির প্রভাব কী?সামাজিক সম্পর্ক বিকাশে আইসিটি ব্যবহারের তিনটি ক্ষেত্র উল্লেখ কর।অনুষ্ঠানাদিতে আমন্ত্রণে আইসিটি ব্যবহার সুবিধাজনক-ব্যাখা কর।ই-কার্ড পাঠানোর উপায় কয়টি ও কী কী? বিশেষ দিবসগুলোতে শুভেচ্ছা জানানোর আধুনিক পদ্ধতি কোনগুলো?সামাজিক যোগাযোগ মাধ্যমের কী কী সুবিধা রয়েছে?সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের সুবিধা লেখ।শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীরা আইসিটির মাধ্যমে কীভাবে উপকৃত হয়?ইন্টারনেটের মাধ্যমে ছবি সংরক্ষণ ও বিনিময়ের সুবিধা কী?ভিডিও শেয়ারিং সাইটের মাধ্যমে কী সুবিধা পাওয়া যায়?সামাজিক যোগাযোগের সাইট কীভাবে আমাদের সামাজিক সম্পর্ক উন্নত করে তুলেছে?চারটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লেখ।ফেসবুক প্রোফাইল কী এবং এর মাধ্যমে কী কী করা যায়?ফেসবুকে 'সোশ্যাল নেটওয়ার্ক' বলতে কী বোঝায়?স্ট্যাটাস এবং পোস্ট কী? ব্যাখ্যা কর।ফেসবুকে ব্যবহারকারীদের জন্য জন্মদিন স্মরণ করিয়ে দেওয়ার সুবিধাটি কীভাবে কাজ করে?এক্স-এর বিশেষ বৈশিষ্ট্য কী?সামাজিক যোগাযোগের সাইট কীভাবে পণ্যের বিজ্ঞাপনে সহায়তা করে?সোশ্যাল মিডিয়া কীভাবে সামাজিক আন্দোলনে ভূমিকা রাখে?ব্যক্তিগতজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধাগুলো আলোচনা কর।জিপিএস কী? এর কাজ লিখ।ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো উল্লেখ কর।অনলাইন ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে যা জান লিখ।সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির ভূমিকা উল্লেখ কর।ল্যাপটপ, ভার্চুয়াল অফিস, ই-ক্লাস রুম, প্রোফাইল, ভোটিং মেশিন বলতে কী বুঝ?কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া অধিক সুবিধাজনক ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ