- হোম
- একাডেমি
- সাধারণ
- সপ্তম শ্রেণি
- প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
জিপিএস কী? এর কাজ লিখ।
উত্তর: যে যন্ত্রের মাধ্যমে পৃথিবীর যেকোনো জায়গার অবস্থান বের করা যায় সেই যন্ত্রকে জিপিএস বলে। GPS এর পূর্ণ নাম Global Positioning System. কোথায়ও, যাওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত হলো- পথঘাট চিনতে হবে। কিন্তু এখন পথঘাট আর নিজেকে চিনতে হয় না। পৃথিবী ঘিরে অনেক উপগ্রহ ঘুরছে তারা পৃথিবীতে সংকেত পাঠায়। সেই সংকেত থেকেই মানুষ বুঝতে পারে যে কোথায় আছে। সেখান থেকে নতুন জায়গা ও সেখানে পৌঁছানোর পথ খুঁজে পাওয়া যায়। এ প্রযুক্তি থেকেই সব গাড়িতে জিপিএস ব্যবহার করা হয় যাতে ড্রাইভার সহজে কাঙ্খিত গন্তব্যে পৌছাতে পারে। ভ্যাহিক্যাল ট্র্যাকারের মাধ্যমে যেসব বিষয় জানা যাচ্ছে সেগুলো হল, গাড়ির বর্তমান অবস্থান, কোন রাস্তা দিয়ে চলছে, গাড়ির গতিবেগ কত, গাড়িটি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে এবং গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এছাড়াও প্রয়োজনে গাড়ির ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ ও চালুর ব্যবস্থা এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী রিপোর্ট প্রদান করা যাবে।
প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

