- হোম
- একাডেমি
- সাধারণ
- সপ্তম শ্রেণি
- প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
ল্যাপটপ, ভার্চুয়াল অফিস, ই-ক্লাস রুম, প্রোফাইল, ভোটিং মেশিন বলতে কী বুঝ?
উত্তর: ল্যাপটপ ল্যাপটপ শব্দের অর্থ হচ্ছে কোলের উপর। সাধারণত যাত্রা পথে কোলের উপর রেখে এ জাতীয় কম্পিউটারে কাজ করা যায় বলে এর নাম রাখা হয়েছে ল্যাপটপ।
ভার্চুয়াল অফিস: অফিসে যারা কাজ করছে তারা স্বশরীরে কেউ অফিসে নেই কিন্তু অফিসের কাজ চলছে এরকম অফিসের নাম হচ্ছে ভার্চুয়াল অফিস।
ই-ক্লাস রুম: ই-ক্লাসরুম হলো ইলেকট্রনিক ক্লাসরুম।
প্রোফাইল: ফেসবুক বা অনুরূপ সাইটগুলোতে প্রত্যেক ব্যবহারকারী তার পরিচিতিমূলক একটি বিশেষায়িত ওয়েবপেইজ চালু করতে পারেন। এটিকে বলা হয় ব্যবহারকারীর প্রোফাইল।
ভোটিং মেশিন: যে মেশিনের মাধ্যমে বোতাম চেপে ভোট দেওয়া, গণনা করা এবং 'নির্বাচনের সময় শেষে মুহূর্তের মধ্যে ফলাফল বের করা যায় তাকে ভোটিং মেশিন বলা হয়।
প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

