- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২
- বিসিএস ২০১২
- ইংরেজি
Translate into Bangla:
The students of Bangladesh played a significant role during the freedom struggle in 1971. Their sacrifice, zeal, heroism, and gallantry constitute an important part of our national history. During the nine-month struggle, numerous students left their places of learning and underwent military training to fight against the Pakistani armed forces. The student community of this country have always been conscious about their socio-political responsibilities. They have created the tradition of sacrificing their tender lives for the cause of mother tongue, democracy and homeland. In 1952, they faced bullets or gun-shots and ultimately Bangla was made one of the state languages of Pakistan. They led a mass movement in 1969 to free Bangabandhu Sheikh Mujibur Rahman who was falsely implicated in the so-called "Agartala Conspiracy Case." They brought down the existing regime from the pinnacle of power. However, the students should not assume that their duties are over. They should remember that it is hard to win freedom, but it is harder to preserve it.
উত্তর: ১৯৭১ সালের মুক্তিসংগ্রামে বাংলাদেশের ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের ত্যাগ, উদ্দীপনা, বীরত্ব ও সাহসিকতা আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি করেছে। নয় মাসব্যাপী এ যুদ্ধের সময় বহু ছাত্র তাদের বিদ্যাপীঠ ত্যাগ করে এবং পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। এ দেশের ছাত্রসমাজ সব সময়ই তাদের সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব সম্পর্কে সচেতন। তারা মাতৃভাষা, গণতন্ত্র এবং স্বদেশের জন্য তাদের তেজোদীপ্ত জীবন উৎসর্গ করার ঐতিহ্য সৃষ্টি করেছে। ১৯৫২ সালে তারা বুলেট বা বন্দুকের গুলির সম্মুখীন হয়েছিল এবং শেষ পর্যন্ত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল। তারা তথাকথিত, 'আগরতলা ষড়যন্ত্র মামলা'-র মিথ্যা অভিযোগ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করতে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল। তারা বিদ্যমান চরম ক্ষমতার কর্তৃত্বের অবসান ঘটায়। যাই হোক, ছাত্রদের এটা মনে করা উচিত নয় যে তাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। তাদের মনে রাখতে হবে যে, স্বাধীনতা অর্জন করা কঠিন কিন্তু এটা রক্ষা করা আরো কঠিন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

