- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২
- বিসিএস ২০১২
- বাংলাদেশ
ডেসটিনি ২০০০ লি.
বাংলাদেশে পরিচালিত একটি এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং) কোম্পানি 'ডেসটিনি ২০০০ লি.'। ২০০০ সালে 'ডেসটিনি' ও 'নিওয়ে' এমএলএম কোম্পানিরূপে ব্যবসা শুরু করে। ২০০২ সালে কোম্পানিটি RISC থেকে নিবন্ধন নেয়। সৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করলেও ডেসটিনি শেষ পর্যন্ত বিতর্কিত ব্যবসায় জড়িয়ে পড়ে। নতুন সদস্য ভর্তির উপর কমিশন প্রাপ্তিসহ নানা উদ্ভট ও কঠিন সব শর্তের বেড়াজালে আবদ্ধ এ নিষিদ্ধ এমএলএম কোম্পানির প্রধান বৈশিষ্ট্য। নিজে সদস্য হওয়ার পর অন্যকে সদস্য করানোর বিনিময়ে কমিশন প্রাপ্তি পদ্ধতি 'ডেসটিনি ২০০০ লি', এর মূল বিষয়। নানা অপ্রয়োজনীয় বিলাসী দ্রব্য বা সেবাসামগ্রীর মার্কেটিংয়ের জোর চেষ্টায় এর প্রতি সৃষ্টি হয়েছে জনআস্থার প্রবল সংকট। এর সাথে নগদ অর্থের বিনিময়ে তথাকথিত সাইকেলভিত্তিক কমিশন প্রদান এ ব্যবসাকে আরও বিতর্কিত করেছে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

