- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২
- বিসিএস ২০১২
- বাংলাদেশ
Back
আয়কর মেলা
মানুষকে কর প্রদানের উৎসাহ এবং কর প্রদান সংস্কৃতি গড়ে তুলতে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর মেলার আয়োজন করে। ২০১২ সালে ততীয়বারের মতো আয়োজিত হয় এ মেলা। দেশের সাতটি বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী এবং প্রথমবারের মতো ১১টি বৃহৎ জেলা শহরে ৫ দিনব্যাপী আয়কর মেলা ২০১২ শুরু হয় ১৬ সেপ্টেম্বর। আয়কর মেলার উদ্দেশ্য ছিল করদাতাদের অনলাইনে আয়কর প্রদানে উৎসাহ প্রদান করা। রাজস্ব আদায়ে নতুন রেকর্ডের মধ্য দিয়ে শেষ হয় আয়কর মেলা ২০১২। মেলায় রাজস্ব আদায় হয় ৮৩৮.৭৯.৩২,৫৮১ টাকা। এছাড়া এবারের মেলায় আয়কর বিবরণী দাখিল করেন ১,০২.১৯৮ জন করদাতা। আর কর শনাক্তকরণ নম্বর (TIN) নেন ১৬.৪০২ জন নতুন কর দাতা এবং কর সংক্রান্ত সেবা নিতে মেলায় আসেন ৩,৪৬,৮৬৭ জন ব্যক্তি।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

