• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২

  • বিসিএস ২০১২
  • বাংলাদেশ
Back

ন্যায়পাল

সুইডিশ শব্দ 'Ombudsman'-এর বাংলা প্রতিশব্দ ন্যায়পাল। 'দুর্নীতিবাজ প্রশাসনযন্ত্রের কবল থেকে নাগরিক অধিকার রক্ষার জন্য যে ব্যক্তি অভিযোগ গ্রহণকারী কর্মকর্তা হিসেবে কাজ করেন তাকে ন্যায়পাল বলে। ১৮০৯ সালে প্রথমে সুইডেনে ন্যায়পাল নিয়োগ করা হয়। ন্যায়পাল একটি স্বাধীন প্রতিষ্ঠান হলেও দেশভেদে এর কার্যক্রমে ভিন্নতা রয়েছে। অসমতা, আমলাতান্ত্রিকতা, মানবাধিকার লঙ্ঘন, নানাবিধ দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে এবং আকীর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখতে সুশাসন ও আইনের কার্যকারিতা নিশ্চিত করতে ন্যায়পাল পদ সৃষ্টি করা হয়। এসব দিক বিবেচনা করে বাংলাদেশের সংবিধানেও ন্যায়পাল গঠনের বিধান রাখা হয়েছে। সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বিস্তারিত বলা আছে।

শেয়ার :