- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২
- বিসিএস ২০১২
- বাংলাদেশ
বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত?
খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান জেলা ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এবং কক্সবাজার জেলার অংশবিশেষ নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত। এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিং ডং (বিজয়), যার উচ্চতা ১২৩১ মিটার, এটা বান্দরবানে অবস্থিত এবং দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কিওক্রাডাং বান্দরবানের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত। এ অঞ্চলের অপর দুটি উচ্চতর পাহাড় চূড়া হচ্ছে মোদকমুয়াল (১০০০ মিটার) ও পিরামিড (৯১৫ মিটার)। এসব পাহাড় বেলে পাথর, শেল ও কর্দম শিলা দ্বারা গঠিত। এ অঞ্চলের পাহাড়গুলোর মধ্যবর্তী উপত্যকা দিয়ে কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে।
প্রচুর বৃষ্টিপাতের কারণে এ অঞ্চলে বনভূমির সৃষ্টি হয়েছে যা চিরহরিৎ বন নামে পরিচিত। বাংলাদেশে এরূপ পাহাড়ি বনাঞ্চলের আয়তন ০.৬৭ মিলিয়ন হেক্টর। গর্জন, জারুল, সেগুন, চাপালিশ, গামাইর, বাঁশ ও রাবার এ অঞ্চলের প্রধান বৃক্ষ। বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ বৈলাম (উচ্চতা ২৪০ ফুট প্রায়) চট্টগ্রাম ও রাঙামাটির গহীন অরণ্যে পাওয়া যায়। অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমির আয়তন প্রায় ১২ হাজার বর্গকিলোমিটার।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

