- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২
- বিসিএস ২০১২
- বাংলাদেশ
ছিটমহল কি?
একটি স্বাধীন দেশের অভ্যন্তরে পার্শ্ববর্তী বা সীমান্তবর্তী অন্য কোনো স্বাধীন দেশের বিচ্ছিন্নভাবে থেকে যাওয়া ভূখণ্ডকে ছিটমহল বলে।
বাংলাপিডিয়ার তথ্যমতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত ছিটমহলগুলোর মধ্যে ১১৯টি ভারতের ভিতর, যা বাংলাদেশ দাবি করে, আর ৭৩টি বাংলাদেশের ভিতর, যা ভারত দাবি করে। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ভারতীয় সীমানায় অবস্থিত বাংলাদেশী ৭৫টি ছিটমহলের মধ্যে ৪১টি লালমনিরহাট জেলায়। এর মধ্যে ২টি হাতিবান্ধা উপজেলায়, ১টি লালমনিরহাট সদরে, ৪টি কালীগঞ্জে, ৩টি আদিতমারীতে, ২৮টি পাটগ্রামে এবং ৩টি ফুলবাড়িতে। কুড়িগ্রাম জেলায় অবস্থিত ১৬টি ছিটমহলের সবকটিই ভুরুঙ্গামারি উপজেলায়। এছাড়া পঞ্চগড়ের সদরে ২টি, বোদায় ১২টি এবং দেবীগঞ্জে ৪টি ছিটমহল রয়েছে।
এসব ছিটমহলের উৎপত্তি নিয়ে বিভিন্ন জনশ্রুতি রয়েছে। ব্রিটিশ আমলে এ অঞ্চলে সীমান্ত নির্ধারণের সময়ে সীমানা অঙ্কনকারী নেশাগ্রস্ত অবস্থায় থাকায় সীমান্তে ভুলবশত কিছু দাগ পড়ে। যার ফলে ছিটমহল সৃষ্টি হয়। অন্য মতে, সীমান্তের সংশ্লিষ্ট জমিদারগণ জুয়াখেলায় গ্রাম বাজি ধরতেন। এভাবে এক জমিদারের অঞ্চলের অংশবিশেষ অন্য জমিদারের মালিকানায় চলে যায়। এভাবে ছিটমহল সৃষ্টি হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

