- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২
- বিসিএস ২০১২
- বাংলাদেশ
স্ট্রিপ ম্যাপ কি?
বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার অর্ধ মাইল এলাকাজুড়ে তৈরি করা বিশদ তথ্যসংবলিত মানচিত্রকে 'স্ট্রিপ ম্যাপ' (সূক্ষ্ম রেখাভিত্তিক মানচিত্র) বলা হয়। এ মানচিত্রের স্কেল ১৬ ইঞ্চিতে এক মাইল। বাংলাদেশ-ভারতের মধ্যকার বিদ্যমান সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশের ভারতীয় সীমান্ত অঞ্চলের স্ট্রিপ ম্যাপ স্বাক্ষরের উদ্যোগ নেয়া। এ স্ট্রিপ ম্যাপগুলো দুই পর্বে স্বাক্ষরিত হয়। প্রথম পর্বে বাংলাদেশে কিছু স্ট্রিপ ম্যাপ স্বাক্ষরিত হয়। পরবর্তীতে বাকি স্ট্রিপ ম্যাপগুলো ভারতে স্বাক্ষরিত হয়।
সীমান্ত সমস্যা সমাধান বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্যই জরুরি। কেননা এর ফলে উভয় দেশই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ অনাকাঙ্ক্ষিত সমস্যা সমাধানে ১৯৭৪ সালে স্বাক্ষরিত ইন্দিরা-মুজিব চুক্তি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অদ্যাবধি অমীমাংসিত ৬.৫ কিমি সীমান্ত দ্রুত চিহ্নিত করে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্ট্রিপ ম্যাপের মাধ্যমে ভারত-বাংলাদেশের জরিপ কর্মকর্তাগণ সীমান্ত জরিপ করেছেন যার মাধ্যমে সঠিক সীমানা চিহ্নিত করে সীমান্ত সমস্যা লাঘব করা যেতে পারে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

