• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২

  • বিসিএস ২০১২
  • বাংলাদেশ
Back

ঢাকায় শায়েস্তা খানের নির্মিত কীর্তিগুলো কি কি?

ঢাকায় শায়েস্তা খানের নির্মিত কীর্তি হচ্ছে- ছোট কাটরা, চকবাজারের মসজিদ, সাত গম্বুজ মসজিদ, চক মসজিদ ও চম্পাতলীতে বিবি চম্পার মকবরার।

শায়েস্তা খানের পূর্ণ নাম মির্জা আবু তালিব ওরফে নবাব শায়েস্তা খান। তিনি ছিলেন বাদশাহ শাহজাহানের প্রধানমন্ত্রী আসফ খানের ছেলে। শায়েস্তা খান ১৬৬৪ সালে সুবাদার হয়ে বাংলায় আসেন। পরী বিবি ও বিরান বিবি যথাক্রমে শায়েস্তা খানের কন্যা ও বোন ছিলেন। শায়েস্তা খান সর্বমোট ২১ বছর বাংলায় ছিলেন। তিনি লালবাগ কেল্লার নির্মাণ কাজ সমাপ্ত করেন। চকবাজারে অবস্থিত ছোট কাটরা ১৬৬৩-৬৪ সালে নির্মিত হয় এবং এখানে সুবাদার শায়েস্তা খান বসবাস করতেন। ১৬৭৫ সালে চক মসজিদ নির্মিত হয়। তবে ঢাকার মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদটি শায়েস্তা খানের পুত্র উমিদ খাঁ নির্মাণ করেন বলে জানা যায়।

শেয়ার :