• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২

  • বিসিএস ২০১২
  • বাংলাদেশ
Back

পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?

২৩ জুন ১৭৫৭ সালে নবাব সিরাজ-উদ-দৌলা ও ইংরেজদের মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। মীরজাফরের চক্রান্ত, ইংরেজদের ষড়যন্ত্র ও ক্ষমতা লোভের কারণে সিরাজ-উদ-দৌলা ইংরেজদের কাছে পরাজিত হন। পরাজিত নবাবকে মুর্শিদাবাদ থেকে পলায়ন পথে রাজমহলের নিকট থেকে গ্রেপ্তার করা হয়। পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিল লর্ড ক্লাইভ। এ যুদ্ধে সিন ফ্রে নামক ফরাসি সেনাপতি নবাব সিরাজ-উদ-দৌলাকে সাহায্য করেছিলেন। পরে মীরজাফরের পুত্র মীরনের নির্দেশে মোহাম্মদী বেগ নবাবকে হত্যা করে। নবাবের পরিবারের সদস্যদেরকে বুড়িগঙ্গা তীরের একটি স্থানে আটক রাখা হয় এবং পরবর্তীতে নৌকাডুবির মাধ্যমে হত্যা করা হয়। এ যুদ্ধে পরাজয়ের ফলে প্রায় দুইশ বছর এ উপমহাদেশ ব্রিটিশ শোষকদের অধীনে থাকে।

শেয়ার :