• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২

  • বিসিএস ২০১২
  • বাংলাদেশ
Back

বঙ্গভঙ্গ কি?

বঙ্গভঙ্গ হলো অবিভক্ত বাংলাকে বিভক্ত করা। উত্তর ও পূর্ব বাংলাকে আসামের সাথে যুক্ত করে 'পূর্ববঙ্গ ও আসাম' নামক প্রদেশ সৃষ্টি।

বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক ঘটনা ছিল 'বঙ্গভঙ্গ'। ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বাংলাকে বিভক্ত করে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগসহ আসামকে নিয়ে 'পূর্ববাংলা' ও আসাম নামে একটি প্রদেশ গঠন করা হয়। নতুন প্রদেশটির রাজধানী হয় প্রাচীন শহর ঢাকা। ভারতের তদানীন্তন বড়লাট লর্ড কার্জন বুঝেছিলেন, ৭কোটি অধিবাসী অধ্যুষিত বাংলাকে একটি মাত্র কেন্দ্র থেকে কার্যকরভাবে শাসন করা সম্ভব নয়। স্যার ব্যামফিল্ড ফুলার ও স্যার এভু ফ্রেজার প্রমুখ প্রশাসকগণ ছিলেন এ পরিকল্পনার প্রধান উদ্যোক্তা। নতুন প্রদেশের আয়তন হয় ১,০৬,৬৫০ বর্গমাইল এবং লোকসংখ্যা ছিল ৩ কোটি ১০ লক্ষ। বঙ্গভঙ্গের পেছনে কতিপয় রাজনৈতিক ও সামাজিক কারণ ছিল।

প্রথমত, এ শতকের প্রথমদিকে বঙ্গ-ভারতে রাজনৈতিক চেতনা ও জাতীয়তাবাদী আন্দোলন চাঙ্গা হয়ে উঠলে ইংরেজ সরকার বাংলাকে বিভক্ত করে এই আন্দোলনের গতিধারা স্তিমিত করতে চেয়েছিলেন।

দ্বিতীয়ত, উনিশ শতকের শেষ দিকে মুসলমানরা নিজেদের স্বার্থ সম্বন্ধে সচেতন হয়ে উঠলে ব্রিটিশ সরকারও মুসলিম স্বার্থ সম্পর্কে সচেতন হয়ে উঠে।

তৃতীয়ত, ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিলেন বঙ্গভঙ্গ হলে এ অঞ্চলে মুসলমানদের অবস্থার উন্নতি হবে। এসব কারণে বঙ্গভঙ্গের দাবি মুসলমানদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে।

বঙ্গভঙ্গের ফলশ্রুতিতে ঢাকা হাইকোর্ট, আইন পরিষদ ভবন, সেক্রেটারিয়েট ও আরও অনেক সুরম্য অট্টালিকা এ সময় নির্মিত হয়। লর্ড কার্জন ঢাকায় এসে ঘোষণা করেন, 'ঢাকা হবে নতুন শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু'। এ অঞ্চলে মুসলমানদের বিপুল সংখ্যাধিক্য থাকায় নতুন প্রদেশের প্রদেশপাল হন স্যার ব্যামফিল্ড ফুলার।

শেয়ার :