• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২

  • বিসিএস ২০১২
  • বাংলাদেশ
Back

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা পরিষদ কবে গঠিত হয়?

৩১ জানুয়ারি ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ১৯৪৭ সালে নভেম্বরে করাচিতে কেন্দ্রীয় পর্যায়ের এক সম্মেলনে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত হয়। ১৯৪৮ সালের জানুয়ারিতে এ সিদ্ধান্তের বিরোধিতা করে। ঢাকায় সর্বপ্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ১৯৪৮ সালের ১৯ মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণার পর ছাত্ররা সরাসরি প্রতিবাদ জানায়। পাকিস্তান সরকার এরপর দমন নীতি গ্রহণ করে। ১৯৫০ সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং ১৯৫২ সালের ৩০ জানুয়ারি খাজা নাজিমুদ্দিন পুনরায় একই ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণার প্রতিবাদে ৩০ জানুয়ারি ১৯৫২ ঢাকায় সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত হয়। ৩১ জানুয়ারি ১৯৫২ এক জনসভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়। এ কমিটিতে আওয়ামী লীগ থেকে ২ জন, পূর্ব পাকিস্তান যুবলীগ থেকে ২ জন, খিলাফত-ই-রব্বানী থেকে ২ জন, ছাত্রলীগ থেকে ২ জন এবং বিশ্ববিদ্যালয় কমিটি থেকে ২ জন সদস্য গৃহীত হয়।

শেয়ার :