• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২

  • বিসিএস ২০১২
  • বাংলাদেশ
Back

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম একটি ধারাবাহিক প্রক্রিয়া। বঙ্গবন্ধু গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার আদায়ে একের পর এক সফল কর্মসূচি দেয়, যা ছিল সময়োপযোগী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২-র শিক্ষা আন্দোলন, ১৯৬৬-র ছয় দফা, ১৯৭০-র সাধারণ নির্বাচনে অংশগ্রহণ পরিকল্পনা প্রভৃতি বঙ্গবন্ধুকে জননেতায় পরিণত করে। তিনি ১৯৭১ সালের ৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতার জন্য এক গুরুত্বপূর্ণ ও জ্বালাময়ী বক্তৃতা দেন, যা বিশ্বের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা বলে স্বীকৃত এবং আব্রাহাম লিংকনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনীয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অসামান্য অবদানের জন্য তাকে স্বাধীনতা সংগ্রামের নায়ক বলা হয়।

শেয়ার :