- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২
- বিসিএস ২০১২
- বাংলাদেশ
Back
কবে কোথায় স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার শপথ নেয়া হয়?
১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুরের বৈদ্যনাথতলায় (পরবর্তীতে মুজিবনগর) আমবাগানে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নেয়া হয়। এ দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের ঘোষণা দেন। মুজিবনগর সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে। ১৭এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। এর আগে ৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

