• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২

  • বিসিএস ২০১২
  • বাংলাদেশ
Back

শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?

শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি। ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। ইউনেস্কোর ৩০তম সাধারণ
অধিবেশনে এবং নির্বাহী পরিষদের ১৫৭তম অধিবেশনে এ ঘোষণা দেয়া হয়। ২০০০ সালে ১৮৮টি দেশে সর্বপ্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ৫ ডিসেম্বর ২০০৮ জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের তৎকালীন ছাত্র সমাজ মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল করেছিল। সে মিছিলে পুলিশ গুলি করলে বহু ছাত্র প্রাণ হারান। অবশেষে পাক সরকার নতি স্বীকার করতে বাধ্য হয় এবং ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা লাভ করে।

শেয়ার :