- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২
- বিসিএস ২০১২
- বাংলাদেশ
নদী কাকে বলে?
পাহাড়, হ্রদ, প্রস্রবণ প্রভৃতি উচ্চ ভূমিতে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার মিলিত প্রবাহ নির্দিষ্ট প্রাকৃতিক খাত দিয়ে প্রবাহিত হয়ে যখন অপর কোনো জলাশয়, হ্রদ বা সাগরে মিলিত হয় তখন ঐ প্রবাহকে নদী বলা হয়।
বাংলাদেশের নদীব্যবস্থা: বাংলাদেশের নদীগুলো সমভাবে প্রবাহিত নয়। দেশের উত্তর-পশ্চিম অংশের চেয়ে দক্ষিণাঞ্চলের দক্ষিণ-পূর্ব অংশে নদীর সংখ্যা অনেক বেশি। এগুলো আকার-আয়তনেও বড়। এ দেশের নদীগুলো অধিকাংশই উত্তর-দক্ষিণে দক্ষিণমুখী হয়ে প্রবাহিত। প্রায় ২৪,১৪০ কিমি মোট দৈর্ঘ্যের বাংলাদেশের নদীগুলো চারটি নদীপ্রণালী বা নদীব্যবস্থায় বিভক্ত। যথা: ১. ব্রহ্মপুত্র-যমুনা, ২. গঙ্গা-পদ্মা, ৩. সুরমা-মেঘনা ও ৪. চট্টগ্রাম অঞ্চলের নদীসমূহ। গঠন ও প্রবাহ বৈশিষ্ট্যে বাংলাদেশের নদীগুলো কয়েকটি ভাগে বিভক্ত। যথা: প্রধান নদী, উপনদী, শাখা নদী, স্বাধীন নদী ও নদী মোহনা। এর মধ্যে গঙ্গা-পদ্মা, ব্রহ্মপুত্র-যমুনা এবং সুরমা-মেঘনা দেশের প্রধান নদী। তবে বড় বড় কোনো নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে নয়। বাংলাদেশের নদ-নদীর প্রকৃত সংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। মাধ্যমিক ভূগোল ও বাংলাপিডিয়ার তথ্যানুযায়ী নদীর সংখ্যা প্রায় ৭০০টি। তবে বাংলাদেশ পরিসংখ্যান পকেট বুক এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের 'বাংলাদেশের নদী-নদী' শীর্ষক বইয়ের তথ্য অনুযায়ী দেশে মোট নদ-নদীর সংখ্যা ৩১০টি।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

