• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২

  • বিসিএস ২০১২
  • বাংলাদেশ
Back

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

কক্সবাজার জেলার টেকনাফের সমুদ্র উপকূল থেকে ৪৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এটিই বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। চারদিকে সমুদ্র সৈকত দ্বারা পরিবেষ্টিত রাশি রাশি পাথর আর শৈল জমে তৈরি হয়েছে এই প্রবাল দ্বীপ। এর আয়তন ৮ বর্গ কিলোমিটার এবং আবাদযোগ্য জমির পরিমাণ ৫০০ একর। লোকসংখ্যা প্রায় ৪ হাজার। দ্বীপটিতে রয়েছে অসংখ্য নারিকেল গাছ, কেয়াবন ও কাঁটাযুক্ত গুলুের ঝোঁপ। তাই দ্বীপটির আঞ্চলিক নাম হয়েছে নারিকেল জিঞ্জিরা। দ্বীপটিতে ৪৯০টি পরিবার, ৬টি গ্রাম, ৩টি ওয়ার্ড, ১টি প্রাইমারি স্কুল, ১টি জুনিয়র হাই স্কুল এবং ১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। এখানে রয়েছে প্রচুর চুনাপাথর ও নুড়ি পাথর। তাছাড়া খনিজ সম্পদের জন্য অর্থনৈতিক দিক থেকে দ্বীপটির রয়েছে প্রচুর সম্ভাবনা। এর চারপাশে সমুদ্র তলদেশে প্রচুর প্রবাল রয়েছে, যেগুলো প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যেতে পারে। দ্বীপের অধিবাসীদের প্রায় ৯৫% মৎস্যজীবী এবং একমাত্র যোগাযোগ ব্যবস্থা হলো নৌ-পথ। দ্বীপটিকে একটি পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

শেয়ার :