- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২
- বিসিএস ২০১২
- বাংলাদেশ
Back
বাংলাদেশের বৃহত্তর ব-দ্বীপ কোনটি?
বাংলাদেশের বৃহত্তর ব-দ্বীপ হচ্ছে সুন্দরবন। এটি দেশের দক্ষিণাংশে অবস্থিত। এ দেশের দক্ষিণ-পশ্চিমের সমভূমিকে সাধারণত ব-দ্বীপ বলে। এ ব-দ্বীপ অঞ্চলটি বৃহত্তর কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চলের সমুদয় অংশ জুড়ে বিস্তৃত। এব-দ্বীপ অঞ্চলের দক্ষিণ ভাগের যে অংশে বঙ্গোপসাগরের জোয়ার-ভাটার প্রভাব পরিলক্ষিত হয় সে অংশকে স্রোতজ সমভূমি বলে। এ অঞ্চলে ছোট ছোট বহু নদী-নালা রয়েছে যা অসংখ্য শাখা-প্রশাখা ও খাঁড়িতে বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এ স্রোতজ সমভূমি অঞ্চলের অধিকাংশ অঞ্চল জুড়ে ম্যানগ্রোভ বা গরান বৃক্ষের বনভূমি রয়েছে। এ বনভূমি সুন্দরবন নামে সুপ্রসিদ্ধ। এ অঞ্চলের নদীতে প্লাবন খুব কম কিন্তু নিয়মিত জোয়ার-ভাটা হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

