• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অর্থনীতি পরিচয়
অর্থনীতি পরিচয়

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা: দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব

মানুষ যা চায় তার সবকিছু পায় না। মানুষের এই না পাওয়ার নাম অভাব। মানুষের জীবনে অভাবের শেষ নেই। উদাহরণ দিয়ে বলি, তুমি একজন শিক্ষার্থী। ধরো, তোমার কাছে এক হাজার টাকা আছে। তোমার শার্ট, প্যান্ট এবং ভালো জুতা দরকার। এভাবে দেখা যাবে তোমার অনেক কিছু দরকার। কিন্তু তোমার আছে মাত্র এক হাজার টাকা। তোমার প্রয়োজনের তুলনায় এই টাকার পরিমাণ অনেক কম। অর্থনীতিতে এটাকে 'সম্পদের দুষ্প্রাপ্যতা' বলে। দুষ্প্রাপ্যতার জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করে। পছন্দ করার প্রয়োজন না হলে অর্থনীতি বিষয়েরও প্রয়োজন থাকত না। অর্থনীতি শেখায় কীভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যেতে পারে।

দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব (Scarcity and Unlimited Wants)

চাওয়া অনুযায়ী সবকিছু না পাওয়াই মানুষের মূল সমস্যা। যেকোনো দ্রব্য (যেমন: বই) বা সেবাসামগ্রী (চিকিৎসা সেবা) উৎপাদন করতে সম্পদ দরকার হয়। কিন্তু 'সম্পদ সীমিত'। সীমিত সম্পদ দিয়ে সীমিত দ্রব্য বা সেবা পাওয়া সম্ভব। সে জন্যই সীমিত সম্পদ দিয়ে মানুষের সব অভাব পূরণ হয় না। দুষ্প্রাপ্যতার কারণ এটাই। সম্পদ অসীম হলে দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না। অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে, সম্পদ সীমিত বলেই সমাজে সম্পদের সবচেয়ে ভালোভাবে ব্যবহারের প্রশ্নটি গুরুত্ব পায়। সূর্যের আলো, বাতাস ইত্যাদি প্রকৃতি থেকে পাওয়া জিনিসগুলোর চাহিদা অনেক। কিন্তু এগুলো পেতে আমাদের তেমন কোনো অর্থ খরচ করতে হয় না। তাই এসব দ্রব্যের ক্ষেত্রে সাধারণত অভাব দেখা দেয় না। যেহেতু মানুষের অভাব অনেক এবং সম্পদ সীমিত, তাই মানুষ অনেক অভাবের মধ্য থেকে কয়েকটি অভাব পূরণ করে। অভাবের গুরুত্ব বিবেচনা করে মানুষ এ অভাবগুলো পূরণ করে। অতিপ্রয়োজনীয় অভাবগুলো মানুষ অগ্রাধিকারভিত্তিতে পূরণ করে। এটাই হলো অভাব নির্বাচন বা বাছাই।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

ধনতন্ত্রে উৎপাদক কেন উৎপাদন করে?

ভোক্তার স্বাধীনতার জন্য
ভোট পাওয়ার জন্য
সাহায্য করার জন্য
মুনাফা অর্জনের জন্য

বাণিজ্যবাদের সময়কাল কত খ্রিষ্টাব্দ পর্যন্ত?

১৫৮০-১৭৭০
১৫৯০-১৭৮০
১৫৯৫-১৭৮৫
১৫৯৫-১৭৮০

বাণিজ্যবাদের উদ্ভব ঘটে কোথায়?

ইংল্যান্ড
জার্মানি
আমেরিকা
অস্ট্রিয়া

ভূমিবাদ ধারণাটি জন্ম হয় কোন দেশে?

ইংল্যান্ডে
ভারতে
ফ্রান্সে
জার্মানিতে

ভূমিবাদ মতবাদ প্রচার করেন কারা?

ফরাসিরা
ইতালিয়ানরা
ইংল্যান্ডের ব্যবসায়ীরা
গ্রিসের অধিবাসীরা

"An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations" বইটি কে রচনা করেন?

প্লেটো
কার্ল মার্কস
এরিস্টটল
অ্যাডাম স্মিথ

মানুষের জীবনে কোনটির শেষ নেই?

চাহিদার
অভাবের
সম্পদের
যোগানের

নিচের কোনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা?

অসীম সম্পদ
অসীম অভাব
সম্পদের প্রাচুর্যতা
সসীম অভাব

অর্থনৈতিক সমস্যা সৃষ্টির মূল কারণ কোনটি?

নির্বাচন সমস্যা
সম্পদের সীমাবদ্ধতা
সম্পদের প্রাচুর্যতা
অসীম অভাব

দ্রব্যমূল্য দ্রুত বেড়ে যাওয়ার নাম কী?

মূল্যস্ফীতি
মুদ্রাস্ফীতি
সংকটাপন্ন অবস্থা
পণ্য সংকট

মুদ্রাস্ফীতি হলে কী ঘটে?

অর্থের মূল্য কমে
অর্থের মূল্য বাড়ে
জীবনযাত্রার মান বাড়ে
দ্রব্যমূল্য কমে

অনুচ্ছেদে অর্থনীতির কোন ধারণার প্রকাশ ঘটেছে?

প্রান্তিক ব্যয়
দুষ্প্রাপ্যতা
সুযোগ ব্যয়
অভাব

আয়ের বৃত্তাকার প্রবাহের প্রতিনিধিরা কোন প্রক্রিয়ায় একে অপরের সাথে মিথষ্ক্রিয়া করে?

চক্রাকার প্রক্রিয়া
বাজার প্রক্রিয়া
উৎপাদন প্রক্রিয়া
চাহিদা প্রক্রিয়া

আয়ের বৃত্তাকার প্রবাহের খাতগুলো কী কী?

পরিবার ও দ্রব্য
ফার্ম ও উৎপাদনের উপকরণ
দ্রব্য ও সেবার বাজার
পরিবার ও উৎপাদক

ভূমির আয়কে কী বলে?

খাজনা
মজুরি
সুদ
মুনাফা

মূলধনের আয়কে কী বলে?

খাজনা
মজুরি
সুদ
মুনাফা