• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অর্থনীতি পরিচয়
অর্থনীতি পরিচয়

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আয়ের বৃত্তাকার প্রবাহ (দুটি খাত)

অর্থনীতিতে যারা উৎপাদন, বিনিময়, ভোগ ও বণ্টনের সাথে জড়িত থাকেন তাদেরকে অর্থনৈতিক প্রতিনিধি (Economic agent) হিসেবে অভিহিত করা হয়। এ প্রতিনিধিগণ একে অপরের সাথে বাজার প্রক্রিয়ায় মিথষ্ক্রিয়া (Interaction) করে থাকে। একটি সরল অর্থনীতিতে দুই ধরনের প্রতিনিধি (Agent) থাকে। ভোক্তা বা পরিবার এবং উৎপাদক বা ফার্ম। এই দুই ধরনের প্রতিনিধির মধ্যে আয়-ব্যয় কীভাবে চক্রাকারে প্রবাহিত হয়, তা চিত্রের মাধ্যমে দেখানো হলো।

উপরিউক্ত চিত্রে দেখা যাচ্ছে, অর্থনীতিতে দু-ধরনের প্রতিনিধি (Agent) থাকে। যথা: ফার্মসমূহ ও পরিবারসমূহ। ফার্ম বা ফার্মের মালিকরা উৎপাদনের উপাদানগুলো ক্রয় করেন। পরবর্তীকালে সেগুলো সংগঠিত করে দ্রব্য ও সেবা উৎপাদন করেন এবং সেগুলোই বাজারে সরবরাহ বা বিক্রয় করেন। অন্যদিকে 'পরিবারসমূহ' তাদের মালিকানাধীন উৎপাদনের বিভিন্ন উপাদান যেমন: শ্রম, ভূমি ও মূলধন, সংগঠন বিক্রি করে আয় বা উপার্জন করেন (শ্রমিক আয় করেন মজুরি, ভূমির মালিক উপার্জন করেন খাজনা এবং মূলধনের মালিক লাভ করেন সুদ, আর এদের সকলের খরচ মিটিয়ে উদ্যোক্তা নিজেদের জন্য বাড়তি লাভ রেখে বাজারে উৎপাদিত পণ্য বা সেবার বিষয়টি বিক্রয় করেন। সে জন্য উদ্যোক্তার অবশিষ্ট আয়টিকে বলা হয় মুনাফা)। পরিবারসমূহ তাদের আয়-উপার্জনের সাহায্যে ফার্মের কাছ থেকে ক্রয় করেন দ্রব্য বা সেবা। এ ভাবে উৎপাদিত দ্রব্য ও সেবা এবং আয়ের বৃত্তাকার প্রবাহের মাধ্যমে সমগ্র অর্থনীতির চাকা সচল থাকে। একেই আমরা নাম দিয়েছি 'আয়ের বৃত্তাকার প্রবাহ'।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

ধনতন্ত্রে উৎপাদক কেন উৎপাদন করে?

ভোক্তার স্বাধীনতার জন্য
ভোট পাওয়ার জন্য
সাহায্য করার জন্য
মুনাফা অর্জনের জন্য

বাণিজ্যবাদের সময়কাল কত খ্রিষ্টাব্দ পর্যন্ত?

১৫৮০-১৭৭০
১৫৯০-১৭৮০
১৫৯৫-১৭৮৫
১৫৯৫-১৭৮০

বাণিজ্যবাদের উদ্ভব ঘটে কোথায়?

ইংল্যান্ড
জার্মানি
আমেরিকা
অস্ট্রিয়া

ভূমিবাদ ধারণাটি জন্ম হয় কোন দেশে?

ইংল্যান্ডে
ভারতে
ফ্রান্সে
জার্মানিতে

ভূমিবাদ মতবাদ প্রচার করেন কারা?

ফরাসিরা
ইতালিয়ানরা
ইংল্যান্ডের ব্যবসায়ীরা
গ্রিসের অধিবাসীরা

"An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations" বইটি কে রচনা করেন?

প্লেটো
কার্ল মার্কস
এরিস্টটল
অ্যাডাম স্মিথ

মানুষের জীবনে কোনটির শেষ নেই?

চাহিদার
অভাবের
সম্পদের
যোগানের

নিচের কোনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা?

অসীম সম্পদ
অসীম অভাব
সম্পদের প্রাচুর্যতা
সসীম অভাব

অর্থনৈতিক সমস্যা সৃষ্টির মূল কারণ কোনটি?

নির্বাচন সমস্যা
সম্পদের সীমাবদ্ধতা
সম্পদের প্রাচুর্যতা
অসীম অভাব

দ্রব্যমূল্য দ্রুত বেড়ে যাওয়ার নাম কী?

মূল্যস্ফীতি
মুদ্রাস্ফীতি
সংকটাপন্ন অবস্থা
পণ্য সংকট

মুদ্রাস্ফীতি হলে কী ঘটে?

অর্থের মূল্য কমে
অর্থের মূল্য বাড়ে
জীবনযাত্রার মান বাড়ে
দ্রব্যমূল্য কমে

অনুচ্ছেদে অর্থনীতির কোন ধারণার প্রকাশ ঘটেছে?

প্রান্তিক ব্যয়
দুষ্প্রাপ্যতা
সুযোগ ব্যয়
অভাব

আয়ের বৃত্তাকার প্রবাহের প্রতিনিধিরা কোন প্রক্রিয়ায় একে অপরের সাথে মিথষ্ক্রিয়া করে?

চক্রাকার প্রক্রিয়া
বাজার প্রক্রিয়া
উৎপাদন প্রক্রিয়া
চাহিদা প্রক্রিয়া

আয়ের বৃত্তাকার প্রবাহের খাতগুলো কী কী?

পরিবার ও দ্রব্য
ফার্ম ও উৎপাদনের উপকরণ
দ্রব্য ও সেবার বাজার
পরিবার ও উৎপাদক

ভূমির আয়কে কী বলে?

খাজনা
মজুরি
সুদ
মুনাফা

মূলধনের আয়কে কী বলে?

খাজনা
মজুরি
সুদ
মুনাফা