- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- জীবনের জন্য পানি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা
হাজার হাজার জলজ প্রাণীর মাঝে আমাদের সবচেয়ে পরিচিত জলজ প্রাণী হচ্ছে মাছ। মাছ ধরে পানির বাইরে রেখে দিলে কী হয়? তোমরা সবাই দেখেছ যে মাছ মরে যায়। কেন মরে যায়? কারণ আমরা যেরকম বাতাস বা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, দম বন্ধ হয়ে মারা যাই, মাছের বেলাতেও তাই ঘটে। মাছ অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে; আর ফুলকা এমনভাবে তৈরি যে এটি শুধু পানি থেকেই অক্সিজেন নিতে পারে, বাতাস থেকে নয়। যদি পানি না থাকত তাহলে কোনো মাছ বাঁচতে পারত না। শুধু মাছ নয়, যেসব প্রাণী ফুলকা দিয়ে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়, তাদের কোনোটাই বাঁচতে পারত না। ফলে পরিবেশ হুমকির মধ্যে পড়ত আর আমাদেরও বেঁচে থাকা কঠিন হয়ে যেত। তোমরা আগের অধ্যায় থেকে জেনেছ যে প্রোটিন আমাদের বেড়ে ওঠার জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। আমাদের প্রয়োজনীয় প্রোটিনের প্রায় শতকরা ৮০ ভাগই আসে মাছ থেকে। কাজেই পানি না থাকলে আমরা প্রয়োজনীয় প্রোটিন পেতাম না, যার ফলে আমাদের দৈহিক বৃদ্ধি এবং অন্যান্য কোনো জৈবিক প্রক্রিয়াই ঠিকভাবে ঘটত না।
পানিগলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিতাপানির গঠনপানির উৎসবাংলাদেশে মিঠা পানির উৎসজলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তাজলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তাপানির মানদণ্ডপানির পুনরাবর্তন ও পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকাপানি বিশুদ্ধকরণবাংলাদেশের পানির উৎস দূষণের কারণউদ্ভিদ, প্রাণী এবং মানুষের উপর পানিদূষণের প্রভাববৈশ্বিক উষ্ণতাবাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার প্রভাববাংলাদেশে পানিদূষণ প্রতিরোধের কৌশল এবং নাগরিকের দায়িত্ববাংলাদেশে পানির উৎসে হুমকিপানিপ্রবাহের সর্বজনীনতা এবং আন্তর্জাতিক নিয়মনীতি
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
৪° সে. তাপমাত্রায় ১ সি. সি. পানির ভর কত?
৪° সে. তাপমাত্রায় ১ সি. সি. পানির ভর কত?
১ মিলিগ্রাম
২ মিলিগ্রাম
১০ মিলিগ্রাম
১০০০ মিলিগ্রাম
টিপাইমুখ বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে?
টিপাইমুখ বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে?
উত্তরাঞ্চল
দক্ষিণাঞ্চল
পূর্বাঞ্চল
পশ্চিমাঞ্চল
বৈশ্বিক উষ্ণতার ফলে-
বৈশ্বিক উষ্ণতার ফলে-
পানির তাপমাত্রা হ্রাস পায়
মিঠা পানির লবণাক্ত হ্রাস পায়
পানিতে অক্সিজেন বৃদ্ধি পায়
বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়
জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১ মিটার পানিতে ন্যূনতম কী পরিমাণ অক্সিজেন থাকা প্রয়োজন?
জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১ মিটার পানিতে ন্যূনতম কী পরিমাণ অক্সিজেন থাকা প্রয়োজন?
৭ মিলিগ্রাম
৬ মিলিগ্রাম
৫ মিলিগ্রাম
৪০ মিলিগ্রাম
বোতলজাত পানির কারখানায় পানিকে রোগজীবাণুমুক্ত করা হয়। এতে কোনটি ব্যবহৃত হয়?
বোতলজাত পানির কারখানায় পানিকে রোগজীবাণুমুক্ত করা হয়। এতে কোনটি ব্যবহৃত হয়?
অতিবেগুনি রশ্মি
Ca(OCl)Cl
ক্লোরিন গ্যাস
NaOCl
বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য কোনটি?
বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য কোনটি?
স্বাদহীন, গন্ধহীন ও নীলাভ বর্ণের
স্বাদযুক্ত, গন্ধহীন ও বর্ণহীন
বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন
টকটুস্বাদযুক্ত, গন্ধহীন ও বর্ণহীন
ক্লোরিনেশন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক্লোরিনেশন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
সোডিয়াম হাইপোক্লোরেট
সোডিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম সালফেট
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
জলজ উদ্ভিদ কোন উপায় বংশবিস্তার করে থাকে?
জলজ উদ্ভিদ কোন উপায় বংশবিস্তার করে থাকে?
বীজের মাধ্যমে
কলমের মাধ্যমে
শাখার মাধ্যমে
অঙ্গজ প্রজননের মাধ্যমে

