- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- এসো বলকে জানি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ধাক্কা ও টানা: বল
কোনো কিছুকে দূরে সরাতে চাইলে আমরা সেটাকে ঠেলি বা ধাক্কা দিই। আবার কোনো কিছুকে কাছে আনতে চাইলে আমরা তাকে টানি। কোনো বস্তুর উপর অন্য বস্তুর ধাক্কা বা টানাই হচ্ছে বল প্রয়োগ। যখনই আমরা কোনো কিছুকে ঠেলি বা টানি, উঠাই বা নামাই তখন আমরা আসলে বল প্রয়োগ করি। যখন কোনো কিছুকে মোচড়াই বা ছিঁড়ি, প্রসারিত করি বা সংকুচিত করি, তখনো বল প্রয়োগ করতে হয় কিন্তু এই অধ্যায়ে আমরা শুধু বলের মাধ্যমে গতি পরিবর্তনের বিষয়টি আলোচনা করব। আমরা সবাই দেখেছি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেটি নড়ে আবার নড়তে থাকা বস্তুর উপর বল প্রয়োগ করে সেটি থামানো যায়। অর্থাৎ বল প্রয়োগ করে বস্তুর গতির পরিবর্তন করা যায়। বিজ্ঞানী নিউটন বল, ভর, জড়তা ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন। এই তিনটি সূত্র নিউটনের গতিসূত্র নামে পরিচিত। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বস্তুর জড়তা ও বল সম্পর্কে ধারণা পাই। এ প্রসঙ্গে নিউটনের প্রথম সূত্র হলো
বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে।
নিউটনের প্রথম সূত্রের প্রথম অংশ নিয়ে কারো সমস্যা হয় না, কারণ আমরা সব সময়েই দেখেছি স্থির বস্তুকে ধাক্কা না দেওয়া পর্যন্ত সেটা নিজে থেকে নড়ে না, স্থির থেকে যায়। দ্বিতীয় অংশটি নিয়ে সমস্যা, কারণ আমরা কখনোই কোনো চলন্ত বস্তুকে অনন্তকাল চলতে দেখি না। ধাক্কা দিয়ে কোনো বস্তুকে গতিশীল করে ছেড়ে দিলেও দেখা যায় আপাত কোনো বল প্রয়োগ না করলেও শেষ পর্যন্ত বস্তুটা থেমে যায়। আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয়, যেকোনো কিছুকে সমবেগে চালিয়ে নিতে হলে ক্রমাগত বুঝি সেটাতে বল প্রয়োগ করে যেতে হয়। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটা সত্যি নয়, সমবেগে চলতে থাকা কোনো বস্তু যদি থেমে যায় তাহলে বুঝতে হবে সেখানে কোনো না কোনোভাবে বল প্রয়োগ করা হয়েছে। ঘর্ষণ, বাতাসের বাধা এ রকম অনেক কিছু আসলে বেগের উল্টো দিক থেকে বল প্রয়োগ করে চলমান একটা বস্তুকে থামিয়ে দেয়। যদি সত্যি সত্যি সব বল বন্ধ করে দেওয়া যেত, তাহলে আমরা সত্যিই দেখতে পেতাম সমবেগে চলতে থাকা একটা বস্তু অনন্তকাল ধরে চলছে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল- এটি কোন বলের উদাহরণ?
গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল- এটি কোন বলের উদাহরণ?
মহাকর্ষ বল
তাড়িত চৌম্বক বল
চৌম্বক বল
দুর্বল নিউক্লিয় বল
কোনো বস্তুর ভর ১০ কেজি এবং সৃষ্ট ত্বরণ ২ মিঃ/সে: হলে প্রযুক্ত বলের মান-
কোনো বস্তুর ভর ১০ কেজি এবং সৃষ্ট ত্বরণ ২ মিঃ/সে: হলে প্রযুক্ত বলের মান-
০.২ নিউটন
২ নিউটন
৫ নিউটন
২০ নিউটন
প্রয়োজনীয় উপদ্রব বা অপশক্তি বলা হয় কাকে?
প্রয়োজনীয় উপদ্রব বা অপশক্তি বলা হয় কাকে?
ঘর্ষণ বলকে
স্পর্শ বলকে
মাধ্যাকর্ষণ বলকে
ক্রিয়া প্রতিক্রিয়া বলকে
কোনো বস্তুর উপর ১০০ নিউটন বল প্রয়োগ করে ২ মি./সে. ত্বরণ সৃষ্টি করা হলো। বস্তুটির ভর কত?
কোনো বস্তুর উপর ১০০ নিউটন বল প্রয়োগ করে ২ মি./সে. ত্বরণ সৃষ্টি করা হলো। বস্তুটির ভর কত?
৫০ কেজি
১০০ কেজি
১৫০ কেজি
২০০ কেজি
নিউটনের প্রথম সূত্র হতে নিচের কোন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়?
নিউটনের প্রথম সূত্র হতে নিচের কোন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়?
ভর ও বল
জড়তা ও বল
ভর ও জড়তা
গতি ও ভর
অতিক্ষুদ্র পাল্লাবিশিষ্ট বল কোনটি?
অতিক্ষুদ্র পাল্লাবিশিষ্ট বল কোনটি?
শক্তিশালী নিউক্লিয় বল
মহাকর্ষ বল
চৌম্বক বল
তাড়িত চৌম্বক বল
আধুনিক জেট বিমান ও রকেট চালানো হয়-
আধুনিক জেট বিমান ও রকেট চালানো হয়-
নিউটনের ১ম সূত্র দ্বারা
নিউটনের ২য় সূত্র দ্বারা
নিউটনের ৩য় সূত্র দ্বারা
আর্কিমিডিসের সূত্র দ্বারা

