- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- এসো বলকে জানি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ঘর্ষণ বাড়ানো-কমানো
আমরা এর মাঝে জেনে গেছি যে আমাদের প্রয়োজনে ঘর্ষণকে কখনো বাড়াতে হয় এবং কখনো কমাতে হয়। ঘর্ষণ কমানো: ঘর্ষণ কমানোর জন্য আমরা যেসব কাজ করি সেগুলো হচ্ছে :
১. যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয়, সেই পৃষ্ঠটিকে যত সম্ভব মসৃণ করা। মসৃণ পৃষ্ঠে গতি ঘর্ষণ কম।
২. তেল মবিল বা গ্রিজজাতীয় পদার্থ হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিকেন্ট। দুটি তলের মাঝখানে এই লুব্রিকেন্ট থাকলে ঘর্ষণ অনেকখানি কমে যায়।
৩. চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। চাকা ব্যবহার করা হলে বড় গতি ঘর্ষণের পরিবর্তে অনেক ছোট আবর্ত ঘর্ষণ দিয়ে কাজ করা যায়। ঘুরন্ত চাকাতে বল বিয়ারিং ব্যবহার করে সরাসরি ঘর্ষণের বদলে ছোট স্টিলের বলগুলোর আবর্তন ঘর্ষণের সাহায্যে ঘর্ষণ অনেক কমানো সম্ভব।
৪. গাড়ি, বিমান এ ধরনের দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমনভাবে করা হয়, যেন বাতাস ঘর্ষণ তৈরি না করে স্ট্রিম লাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে যেতে পারে।
৫. যে দুটি পৃষ্ঠদেশে ঘর্ষণ হয়, তারা যদি খুব অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে তাহলে ঘর্ষণ কমানো যায়।
৬. আমরা দেখেছি ঘর্ষণরত দুটি পৃষ্ঠে বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায়, কাজেই লম্বভাবে আরোপিত বল কমানো হলে ঘর্ষণ কমানো যায়।
ঘর্ষণ বাড়ানো: ঘর্ষণ কমানোর জন্য যে প্রক্রিয়াগুলো করা হয়, সেগুলো করা না হলে কিংবা তার বিপরীত কাজগুলো করা হলেই ঘর্ষণ বেড়ে যায়। তাই ঘর্ষণ বাড়ানোর জন্য আমরা যে সব কাজ করি সেগুলো হচ্ছে:
১. যে দুটি তলে ঘর্ষণ হচ্ছে, সেগুলো অমসৃণ বা খসখসে করে তোলা।
২. যে দুটি তলে ঘর্ষণ হয়, সেগুলো আরো জোরে চেপে ধরার ব্যবস্থা করা।
৩. ঘর্ষণরত তল দুটির মাঝে গতিকে থামিয়ে স্থির করে ফেলা, কারণ সর্বোচ্চ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি।
৪. ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা বা ঢেউ খেলানো করা। তাহলে এটি তলদেশকে জোরে আঁকড়ে ধরতে পারে। পানি বা তরল থাকলে সেটি খাঁজে ঢুকে গিয়ে পৃষ্ঠদেশের ঘর্ষণ বাড়াতে পারে।
৫. বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো।
৬. বাতাস বা তরলে ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া।
৭. চাকা বা বল বিয়ারিং সরিয়ে দেওয়া।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল- এটি কোন বলের উদাহরণ?
গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল- এটি কোন বলের উদাহরণ?
মহাকর্ষ বল
তাড়িত চৌম্বক বল
চৌম্বক বল
দুর্বল নিউক্লিয় বল
কোনো বস্তুর ভর ১০ কেজি এবং সৃষ্ট ত্বরণ ২ মিঃ/সে: হলে প্রযুক্ত বলের মান-
কোনো বস্তুর ভর ১০ কেজি এবং সৃষ্ট ত্বরণ ২ মিঃ/সে: হলে প্রযুক্ত বলের মান-
০.২ নিউটন
২ নিউটন
৫ নিউটন
২০ নিউটন
প্রয়োজনীয় উপদ্রব বা অপশক্তি বলা হয় কাকে?
প্রয়োজনীয় উপদ্রব বা অপশক্তি বলা হয় কাকে?
ঘর্ষণ বলকে
স্পর্শ বলকে
মাধ্যাকর্ষণ বলকে
ক্রিয়া প্রতিক্রিয়া বলকে
কোনো বস্তুর উপর ১০০ নিউটন বল প্রয়োগ করে ২ মি./সে. ত্বরণ সৃষ্টি করা হলো। বস্তুটির ভর কত?
কোনো বস্তুর উপর ১০০ নিউটন বল প্রয়োগ করে ২ মি./সে. ত্বরণ সৃষ্টি করা হলো। বস্তুটির ভর কত?
৫০ কেজি
১০০ কেজি
১৫০ কেজি
২০০ কেজি
নিউটনের প্রথম সূত্র হতে নিচের কোন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়?
নিউটনের প্রথম সূত্র হতে নিচের কোন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়?
ভর ও বল
জড়তা ও বল
ভর ও জড়তা
গতি ও ভর
অতিক্ষুদ্র পাল্লাবিশিষ্ট বল কোনটি?
অতিক্ষুদ্র পাল্লাবিশিষ্ট বল কোনটি?
শক্তিশালী নিউক্লিয় বল
মহাকর্ষ বল
চৌম্বক বল
তাড়িত চৌম্বক বল
আধুনিক জেট বিমান ও রকেট চালানো হয়-
আধুনিক জেট বিমান ও রকেট চালানো হয়-
নিউটনের ১ম সূত্র দ্বারা
নিউটনের ২য় সূত্র দ্বারা
নিউটনের ৩য় সূত্র দ্বারা
আর্কিমিডিসের সূত্র দ্বারা

