• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • এসো বলকে জানি
এসো বলকে জানি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জড়তা

আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে দেখি, প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকতে চায়। বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায় আর গতিশীল থাকলে গতিশীল থাকতে চায়। বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু যে অবস্থায় আছে, সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। স্থিতিশীল বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলে স্থিতি জড়তা এবং গতিশীল বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে বলে গতি জড়তা।

জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা

থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাসযাত্রীরা পিছনের দিকে হেলে পড়েন জড়তার কারণে। বাস যখন থেমে থাকে, তখন যাত্রীর শরীরও স্থির থাকে। কিন্তু হঠাৎ বাস চলতে শুরু করলে যাত্রীদের শরীরের বাসের সিটে বসে থাকা বাসসংলগ্ন অংশ গতিশীল হয় কিন্তু শরীরের উপরের অংশ জড়তার জন্য স্থির থাকে এবং স্থির থাকতে চায় বলে পিছনে হেলে পড়ে।
চলন্ত বাস থেকে নামতে গেলে ঠিক তার বিপরীত ব্যাপারটি ঘটে। পুরো শরীরটি গতিশীল অবস্থায় পা যখন মাটি স্পর্শ করে, তখন শরীরের নিচের অংশ স্থির হয়ে গেলেও উপরের অংশ গতিশীল থেকে যায় এবং যাত্রী সামনে হুমড়ি খেয়ে পড়ে যেতে পারে।

কাজ: একটি গ্লাসের উপর একটা কার্ড, বোর্ড বা শক্ত কাগজ রেখে তার উপর কয়েন রাখ। (চিত্র: ১০.০১)। হঠাৎ কার্ডটিকে জোরে টোকা দাও। কী দেখলে? কয়েনটি গ্লাসের মধ্যে পড়ে গেল কেন? হঠাৎ জোরে টোকা দেওয়ার জন্য কার্ডটি সরে গেল, কিন্তু জড়তার কারণে কয়েনটি তার নিজস্ব স্থির অবস্থান বজায় রাখতে চাওয়ার জন্য গ্লাসের মধ্যে পড়ে গেল।

গাড়ি চালনার সময় গাড়ির সব আরোহীকে গতি জড়তার বিপদ থেকে রক্ষা পেতে সিটবেল্ট পরতে হয়। সিটবেল্ট ছাড়া চলমান গাড়ির চালক যদি হঠাৎ ব্রেক করেন, কিংবা দুর্ঘটনার মাঝে পড়ে তখন জড়তার কারণে তিনি সামনে ঝুঁকে পড়বেন এবং স্টিয়ারিং কিংবা উইন্ড স্ক্রিনে আঘাত পাবেন (চিত্র ১০.২)। চিত্রের দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে, সিট বেল্ট চালককে উইন্ড স্ক্রিনে আঘাত পাওয়া থেকে রক্ষা করছে।

কোনো বস্তুর দিক পরিবর্তনের ক্ষেত্রেও আমরা জড়তার প্রভাব অনুভব করি। যদি কোনো বাস বা গাড়ি হঠাৎ বাঁক নেয়, তাহলে যাত্রীরা অন্য পাশে ঝুঁকে পড়ে। এর কারণ আরোহীও বাস বা গাড়ির গতির দিকে গতিশীল ছিলেন, বাস বা গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করলেও জড়তার কারণে আরোহীর মূল দিক বজায় রেখে গতিশীল থাকতে চান, তাই বাসের সাপেক্ষে অন্যপাশে সরে যান।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল- এটি কোন বলের উদাহরণ?

মহাকর্ষ বল

তাড়িত চৌম্বক বল

চৌম্বক বল

দুর্বল নিউক্লিয় বল

নিচের কোন সূত্রটি সঠিক?

বল = ওজন × ত্বরণ

বল = ভর × ত্বরণ

ত্বরণ = ভর × বল

ভর = বল × ত্বরণ

প্রয়োজনীয় উপদ্রব বা অপশক্তি বলা হয় কাকে?

ঘর্ষণ বলকে

স্পর্শ বলকে

মাধ্যাকর্ষণ বলকে

ক্রিয়া প্রতিক্রিয়া বলকে

বলের একক কী?

গ্রাম

মি./সে.

মি./সে²

নিউটন

বস্তুর ভৌত সংস্পর্শে না এসে ক্রিয়া করে কোনটি?

ঘর্ষণ বল

স্পর্শ বল

অস্পর্শ বল

পেশিজ বল

অতিক্ষুদ্র পাল্লাবিশিষ্ট বল কোনটি?

শক্তিশালী নিউক্লিয় বল

মহাকর্ষ বল

চৌম্বক বল

তাড়িত চৌম্বক বল

বল বিয়ারিং কোনটির ক্ষুদ্র বল?

লোহার

টিনের

স্টিলের

তামার

ত্বরণের একক হলো-

নিউটন

মিটার

মিটার/সেকেন্ড²

মিটার/কেজি

আধুনিক জেট বিমান ও রকেট চালানো হয়-

নিউটনের ১ম সূত্র দ্বারা

নিউটনের ২য় সূত্র দ্বারা

নিউটনের ৩য় সূত্র দ্বারা

আর্কিমিডিসের সূত্র দ্বারা

চৌম্বক বল-

আকর্ষণধর্মী

বিকর্ষণ ধর্মী

নিরপেক্ষ

ক ও খ উভয়ই