- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- কাবুলের শেষ প্রহরে (ভ্রমণ-কাহিনি)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
কাবুলের শেষ প্রহরে - সৈয়দ মুজতবা আলী (লেখক-পরিচিতি)
সৈয়দ মুজতবা আলী ১৯০৪ খ্রিষ্টাব্দে সিলেটের করিমগঞ্জ (বর্তমান ভারতের কাছাড়) শহরে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট সরকারি স্কুলে, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এবং আলীগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। ১৯৩২ খ্রিষ্টাব্দে জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন শুরু হয় আফগানিস্তান সরকারের শিক্ষা বিভাগে। সৈয়দ মুজতবা আলী ভ্রমণ ও রম্যসাহিত্য রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে পরিচিত। তিনি বাংলা গদ্যে হাস্যরসের সঙ্গে পাণ্ডিত্যের সংযোগ ঘটিয়ে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। 'দেশে বিদেশে', 'পঞ্চতন্ত্র', 'চাচা কাহিনী', 'শবনম' তাঁর উল্লেখযোগ্য রচনা। ১৯৭৪ খ্রিষ্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
ভ্রমণ-কাহিনি কাবুলের শেষ প্রহরে (সৈয়দ মুজতবা আলী)কাবুলের শেষ প্রহরে - সৈয়দ মুজতবা আলী (লেখক-পরিচিতি)কাবুলের শেষ প্রহরে (পাঠ-পরিচিতি ও মূলভাব)কাবুলের শেষ প্রহরে (শব্দার্থ ও টীকা)
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
সকালবেলা ঘুম থেকে উঠে লেখকের কী মনে পড়ল?
সকালবেলা ঘুম থেকে উঠে লেখকের কী মনে পড়ল?
বিমানবন্দরে যাওয়ার কথা
অফিসে যাওয়ার কথা
সমুদ্রতীরে যাওয়ার কথা
স্কুলে যাওয়ার কথা
বিমানে করে সর্বোচ্চ কয় পাউন্ড লাগেজ নিয়ে যাওয়ার অনুমতি ছিল?
বিমানে করে সর্বোচ্চ কয় পাউন্ড লাগেজ নিয়ে যাওয়ার অনুমতি ছিল?
দশ পাউন্ড
বারো পাউন্ড
পনেরো পাউন্ড
বিশ পাউন্ড
আবদুর রহমান লেখককে খাবার পরিবেশন করার পর কীসের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল?
আবদুর রহমান লেখককে খাবার পরিবেশন করার পর কীসের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল?
লেখকের দিকে
কার্পেটের দিকে
ফুলদানির দিকে
দরজার দিকে
লেখকের খাবার পরিবেশন করার পর আবদুর রহমান কার্পেটটির দিকে তাকিয়ে ছিল কেন?
লেখকের খাবার পরিবেশন করার পর আবদুর রহমান কার্পেটটির দিকে তাকিয়ে ছিল কেন?
লেখকের বিদায়ের ক্ষণ উপস্থিত হওয়ায়
কার্পেটে কিছু একটা পড়ে ছিল বলে
ঘোরতর অন্যায় করেছিল বলে
অর্থ সাহায্যের প্রয়োজন ছিল বলে

