- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- কাবুলের শেষ প্রহরে (ভ্রমণ-কাহিনি)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
কাবুলের শেষ প্রহরে (শব্দার্থ ও টীকা)
মামলেট- অমলেট। ডিম ভাজা। ইংরেজি Omelette
পনির- লবণাক্ত জমাট বাঁধা ছানা।
কার্পেট- গালিচা। ইংরেজি Carpet.
ভল্যুম- বইয়ের খণ্ড। ইংরেজি Volume.
রাশান- বুশ। ইংরেজি Russian.
তাশখন্দ- তৎকালীন রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর। বর্তমানে উজবেকিস্তানের রাজধানী।
আমুদরিয়া- তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী।
খাচ্চর- ঘোড়া ও গাধার মতো পশু।
হিন্দুকুশ- আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত পবর্তমালা।
চড়াই-উতরাই- উঁচু-নিচু।
পাণ্ডুলিপি- হাতে লেখা কাগজ বা গ্রন্থ।
ভাজ - ফুলদানি। ইংরেজি Vase.
আলাউদ্দীনের প্রদীপ- আরব্য রজনীর কাহিনিতে উল্লেখিত আশ্চর্য প্রদীপ। এই প্রদীপের সাহায্যে এক দৈত্যের মাধ্যমে যে কোনো কিছু করতে পারা যায়।
পাঞ্জাবি- পাঞ্জাব অঞ্চলের মানুষ।
হাওয়াই জাহাজের ঘাঁটি - বিমানবন্দর।
বিপদসংকুল- বিপদে পরিপূর্ণ।
পুরী- প্রাসাদ, আবাসস্থল বা থাকার জায়গা।
হৃদ্যতা- বন্ধুত্ব।
গুণী - পণ্ডিত মানুষ। এখানে বিদ্রূপ অর্থে।
খাপসুরত- অত্যন্ত সুন্দর। ফারসি 'খাপ' ও আরবি 'সুরত' শব্দের মিলিত রূপ।
র্যাকেট- টেনিস খেলার ব্যাট। ইংরেজি racket.
অপটিমাম- সহজে খোলা যায় এমন অবস্থা। ইংরেজি Optimum.
প্রেসে বাঁধা- র্যাকেট বাঁকা না হওয়ার জন্য স্ক্রু দিয়ে একটি ফ্রেমে চেপে বেঁধে রাখা। ইংরেজি press.
ছোটাসে ছোটা- ছোটোর চেয়ে ছোটো।
নড্- সামনের দিকে মাথা নত করে অভিবাদন জানানো। ইংরেজি Nod.
ভোঁতা- ধারহীন। এখানে 'চালাক নয়' অর্থে।
ঘড়েল- পাকা, সুচতুর।
ডিপ্লোম্যাট- কূটনীতিক। রাষ্ট্রদূত। ইংরেজি Diplomat.
লিগেশন- -দূতাবাসের কর্মকর্তা। ইংরেজি Legation.
প্রপেলার- ইঞ্জিনের পাখা। ইংরেজি propeller.
তারস্বরে- অতি উচ্চ শব্দে।
ব্যসনে- দুঃখে, কষ্টে।
রাষ্ট্রবিপ্লব- এখানে রাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বদলের কথা বলা হয়েছে।
চাণক্য- প্রাচীন ভারতের বিখ্যাত দার্শনিক ও অর্থনীতিবিদ।
ন্যাজ- লেজ।
ভ্রমণ-কাহিনি কাবুলের শেষ প্রহরে (সৈয়দ মুজতবা আলী)কাবুলের শেষ প্রহরে - সৈয়দ মুজতবা আলী (লেখক-পরিচিতি)কাবুলের শেষ প্রহরে (পাঠ-পরিচিতি ও মূলভাব)কাবুলের শেষ প্রহরে (শব্দার্থ ও টীকা)
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
সকালবেলা ঘুম থেকে উঠে লেখকের কী মনে পড়ল?
সকালবেলা ঘুম থেকে উঠে লেখকের কী মনে পড়ল?
বিমানবন্দরে যাওয়ার কথা
অফিসে যাওয়ার কথা
সমুদ্রতীরে যাওয়ার কথা
স্কুলে যাওয়ার কথা
বিমানে করে সর্বোচ্চ কয় পাউন্ড লাগেজ নিয়ে যাওয়ার অনুমতি ছিল?
বিমানে করে সর্বোচ্চ কয় পাউন্ড লাগেজ নিয়ে যাওয়ার অনুমতি ছিল?
দশ পাউন্ড
বারো পাউন্ড
পনেরো পাউন্ড
বিশ পাউন্ড
আবদুর রহমান লেখককে খাবার পরিবেশন করার পর কীসের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল?
আবদুর রহমান লেখককে খাবার পরিবেশন করার পর কীসের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল?
লেখকের দিকে
কার্পেটের দিকে
ফুলদানির দিকে
দরজার দিকে
লেখকের খাবার পরিবেশন করার পর আবদুর রহমান কার্পেটটির দিকে তাকিয়ে ছিল কেন?
লেখকের খাবার পরিবেশন করার পর আবদুর রহমান কার্পেটটির দিকে তাকিয়ে ছিল কেন?
লেখকের বিদায়ের ক্ষণ উপস্থিত হওয়ায়
কার্পেটে কিছু একটা পড়ে ছিল বলে
ঘোরতর অন্যায় করেছিল বলে
অর্থ সাহায্যের প্রয়োজন ছিল বলে

