• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি
প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কাইজার দ্বিতীয় উইলিয়াম (Kaiser William II 1859-1941) (১৮৫৯-১৯৪১ খ্রিষ্টাব্দ)

১৮৫৯ খ্রিষ্টাব্দের ২৭শে জানুয়ারি বার্লিনে জন্মগ্রহণ করেন কাইজার উইলিয়াম। ১৮৯০ খ্রিষ্টাব্দে বিসমার্কের বিদায়ের পর তিনি সিংহাসনে আরোহণ করেন এবং ১৯১৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এজন্য তাকে সাবেক প্রুশিয়ান সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট বলা হয়। সিংহাসনে আরোহণ করেই কাইজার দ্বিতীয় উইলিয়াম পূর্বসূরি-বিসমার্কের আত্মরক্ষামূলক পররাষ্ট্রনীতি থেকে সরে গিয়ে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেন। ফলে উপনিবেশ নিয়ে ফ্রান্স ও ইংল্যান্ডের সাথে জার্মানির দ্বন্দ্ব ও প্রতিযোগিতা বৈশ্বিক রাজনীতিকে উত্তপ্ত করে তোলে। জার্মানির আক্রমণাত্মক মনোভাবের চূড়ান্ত পরিণতি প্রথম মহাযুদ্ধ। এখানে উল্লেখ্য যে, কাইজার দ্বিতীয় উইলিয়াম অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দের অন্তরঙ্গ বন্ধু ছিলেন, যার কারণে ১৯১৪ খ্রিষ্টাব্দে সার্বিয়ায় যুবরাজ নিহত হওয়ার পর কাইজার অস্ট্রিয়াকে সব রকমের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে; নয়তো একা অস্ট্রিয়ার পক্ষে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামর্থ্য বা সাহস কোনোটিই ছিল না। এদিক থেকে বিবেচনা করলে কাইজার উইলিয়াম প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী- একথা জোরালোভাবেই বলা যায়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি ও তার মিত্রদের পরাজয় ঘটলে ১৯১৮ খ্রিষ্টাব্দে কাইজার দ্বিতীয় উইলিয়াম নেদারল্যান্ডে গিয়ে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন এবং সেখানেই ১৯৪১ খ্রিষ্টাব্দে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি?

ত্রিশক্তি আঁতাত
ত্রিশক্তি জোট
উগ্র জাতীয়তাবাদ
সারায়েভোর হত্যাকাণ্ড

কত তারিখে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়?

১১ই সেপ্টেম্বর ১৯১৮
১১ই অক্টোবর ১৯১৮
১১ই নভেম্বর ১৯১৮
১১ই ডিসেম্বর ১৯১৮

কত তারিখে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়?

১৮ই জুন ১৯১৯
২৮শে জুলাই ১৯১৯
১০ই জানুয়ারি ১৯১৯
২৮শে জুন ১৯১৯

মিত্রপক্ষের সৈন্যদের মনোবল চাঙ্গা হয়ে ওঠে যে যৌক্তিক কারণে-

আমেরিকার অংশগ্রহণে
রাশিয়ার অংশগ্রহণে
ব্রিটেনের অংশগ্রহণে
জার্মানির অংশগ্রহণে

উদ্দীপকের পাল্টা ব্যবস্থার জোটের মতো সৃষ্ট ইউরোপীয় জোটের নাম কী?

আঁতাত কার্ডিয়াল
ত্রিশক্তি জোট
ত্রিশক্তি চুক্তি
ত্রিশক্তি আঁতাত

জার্মানি ১৯১১ খ্রিষ্টাব্দে মরক্কোর আগাদিতে যুদ্ধজাহাজ পাঠায় কেন?

সামরিক প্রশিক্ষণের জন্য
মরক্কোকে রক্ষা করার জন্য
উপনিবেশ দখলের জন্য
ফ্রান্সকে আক্রমণের জন্য

ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কবে?

৪ঠা আগস্ট, ১৯১৪
৫ই আগস্ট, ১৯১৪
৪ঠা সেপ্টেম্বর, ১৯১৪
৫ই সেপ্টেম্বর, ১৯১৪

জার্মানি সাবমেরিন আক্রমণ শুরু করে কেন?

ইংরেজদের যুদ্ধজাহাজ ধ্বংস করতে
ফ্রান্সের যুদ্ধজাহাজ ধ্বংস করতে
ইতালিকে পরাজিত করতে
সমুদ্রাঞ্চল দখল করতে