- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ব্রেস্ট-লিটভস্ক শান্তিচুক্তি
১৯১৮ খ্রিষ্টাব্দের মার্চ মাসে সোভিয়েত রাশিয়া এবং জার্মানি ও তার মিত্রদের মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়। রাশিয়ার পক্ষে এ চুক্তি ছিল আপাত অসম্মানজনক। এ চুক্তির শর্তানুযায়ী জার্মানি অস্ট্রিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও বাল্টিক এলাকার উপর পূর্ণ কর্তৃত্ব লাভ করে। ইউক্রেনও জার্মানির কর্তৃত্বাধীনে চলে যায়। আরও সাব্যস্ত হয় যে, রাশিয়া জার্মানিকে ক্ষতিপূরণ দেবে। রাশিয়া এ চুক্তি মানতে বাধ্য হয়েছিল এ কারণে যে, একদিকে জার আমলের পুরনো বাহিনী বিলুপ্ত করা হয়েছিল, অন্যদিকে লালফৌজের ছিল তখন অতি শৈশব অবস্থা। প্রতিকূল শর্তাবলি সত্ত্বেও ব্রেস্ট-লিটভস্ক শান্তিচুক্তি রাশিয়াকে দিয়েছিল এমন একটি অবসর, যার তখন ছিল খুবই প্রয়োজন। এই অবসরে রাশিয়া ভূস্বামী ও বুর্জোয়া প্রতিবিপ্লবীদের মূলোৎপাটন করা এবং বিদেশি হামলা প্রতিরোধ করার উপযোগী বাহিনী গঠন করতে সমর্থ হয়েছিল। ১৯১৮ খ্রিষ্টাব্দের নভেম্বরে এ চুক্তি বাতিল করে দেওয়া হয়।
উড্রো উইলসন (Woodrow Wilson 1856-1924) (১৮৫৬-১৯২৪ খ্রিষ্টাব্দ)কাইজার দ্বিতীয় উইলিয়াম (Kaiser William II 1859-1941) (১৮৫৯-১৯৪১ খ্রিষ্টাব্দ)প্রথম বিশ্বযুদ্ধপ্রথম বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহপ্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ও প্রভাবভার্সাই সন্ধিলীগ অব নেশনস গঠনের পটভূমিত্রিশক্তি চুক্তি (Triple Alliance)ত্রিশক্তি আঁতাত (Triple Entente)স্লাভ জাতিজাতীয়তাবাদআত্মনিয়ন্ত্রণাধিকারব্রেস্ট-লিটভস্ক শান্তিচুক্তিজেনেভা চুক্তিচৌদ্দ দফাআন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)আন্তর্জাতিক আদালত বলকান অঞ্চলআলসেস ও লোরেন ত্রিশক্তি সম্রাট জোট
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

