• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি
প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আলসেস ও লোরেন

নেপোলিয়ন বোনাপার্ট সমগ্র জার্মানি দখল করে নিলে প্রশিয়া তথা জার্মানির খনিসমৃদ্ধ আলসেস ও লোরেন প্রদেশদ্বয় ফ্রান্সের অধীনে চলে যায়। ১৮৭০ খ্রিষ্টাব্দের ফ্রাংকো-প্রুশিয়া (জার্মানির একটি অংশ) যুদ্ধে ফ্রান্স পরাজিত হয় এবং জার্মানি তার খনিসমৃদ্ধ অঞ্চল পুনরায় ফিরে পায়। কিন্তু ভার্সাই সন্ধির ভৌগোলিক শর্তানুসারে প্রদেশ দুটি আবার জার্মানির কাছ থেকে কেড়ে নিয়ে ফ্রান্সকে দেওয়া হয়।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি?

ত্রিশক্তি আঁতাত
ত্রিশক্তি জোট
উগ্র জাতীয়তাবাদ
সারায়েভোর হত্যাকাণ্ড

কত তারিখে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়?

১১ই সেপ্টেম্বর ১৯১৮
১১ই অক্টোবর ১৯১৮
১১ই নভেম্বর ১৯১৮
১১ই ডিসেম্বর ১৯১৮

কত তারিখে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়?

১৮ই জুন ১৯১৯
২৮শে জুলাই ১৯১৯
১০ই জানুয়ারি ১৯১৯
২৮শে জুন ১৯১৯

মিত্রপক্ষের সৈন্যদের মনোবল চাঙ্গা হয়ে ওঠে যে যৌক্তিক কারণে-

আমেরিকার অংশগ্রহণে
রাশিয়ার অংশগ্রহণে
ব্রিটেনের অংশগ্রহণে
জার্মানির অংশগ্রহণে

উদ্দীপকের পাল্টা ব্যবস্থার জোটের মতো সৃষ্ট ইউরোপীয় জোটের নাম কী?

আঁতাত কার্ডিয়াল
ত্রিশক্তি জোট
ত্রিশক্তি চুক্তি
ত্রিশক্তি আঁতাত

জার্মানি ১৯১১ খ্রিষ্টাব্দে মরক্কোর আগাদিতে যুদ্ধজাহাজ পাঠায় কেন?

সামরিক প্রশিক্ষণের জন্য
মরক্কোকে রক্ষা করার জন্য
উপনিবেশ দখলের জন্য
ফ্রান্সকে আক্রমণের জন্য

ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কবে?

৪ঠা আগস্ট, ১৯১৪
৫ই আগস্ট, ১৯১৪
৪ঠা সেপ্টেম্বর, ১৯১৪
৫ই সেপ্টেম্বর, ১৯১৪

জার্মানি সাবমেরিন আক্রমণ শুরু করে কেন?

ইংরেজদের যুদ্ধজাহাজ ধ্বংস করতে
ফ্রান্সের যুদ্ধজাহাজ ধ্বংস করতে
ইতালিকে পরাজিত করতে
সমুদ্রাঞ্চল দখল করতে