- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বই পড়া (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বই পড়া (পাঠ-পরিচিতি)
'বই পড়া' প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। আমাদের পাঠচর্চার অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটছে তা সহজেই লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সবকিছুই এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়। সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। কারণ 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন। বাধ্য না হলে লোকে বই পড়ে না। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্যচর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন। 'বই পড়া' প্রবন্ধে প্রমথ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেছেন। প্রবন্ধটি এই শিক্ষাই দেয় যে, জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী?
প্রমথ চৌধুরীর মতে, কোন কথাটি শুনলে অনেকে চমকে উঠবেন?
বিদ্যার সাধনায় গুরুকে উত্তরসাধক বলা হয়েছে কেন?
'বই পড়া' প্রবন্ধে উল্লিখিত মা চরিত্রটি কার/কীসের প্রতিনিধিত্ব করে?
'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কীসের ওপর স্থান দিয়েছেন?
'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কীসের ওপর স্থান দিয়েছেন?
হাসপাতালের
স্কুল-কলেজের
অর্থ-বিত্তের
জ্ঞানী মানুষের
শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। কারণ শিক্ষা হলো-
'দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না'- প্রমথ চৌধুরীর এ মন্তব্যে কী প্রকাশ পেয়েছে?
'বই পড়া' প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের?
'বই পড়া' প্রবন্ধে তাৎকালীন স্কুল-কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কী?
'বই পড়া' প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কীসের উপর স্থান দিয়েছেন?
প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে কীভাবে?
'আমাদের শিক্ষাই আমাদেরকে নির্জীব করেছে'- এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে?
উদ্দীপকটির ভাবার্থ 'বই পড়া' প্রবন্ধের কোন বাক্যে বিদ্যমান?
উদ্দীপকটির ভাবার্থ 'বই পড়া' প্রবন্ধের কোন বাক্যে বিদ্যমান?
জ্ঞানের ভাণ্ডার ধনের ভাণ্ডার নয়।
শিক্ষা কেউ কাউকে দিতে পারে না।
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
আমাদের বাজারে বিদ্যাদাতার অভাব নেই।

