• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • ভৌত রাশি এবং তাদের পরিমাপ
ভৌত রাশি এবং তাদের পরিমাপ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জগদীশচন্দ্র বসুর অবদান (Contributions of Jagadish Chandra Bose)

আচার্য স্যার জগদীশচন্দ্র বসু (চিত্র ১.০৫) একদিকে ছিলেন একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী; অন্যদিকে একজন সফল জীববিজ্ঞানী। আমাদের এই উপমহাদেশে তিনি ছিলেন প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া একজন বিজ্ঞানী। জগদীশচন্দ্র বসুর পূর্বপুরুষেরা থাকতেন ঢাকা জেলার বিক্রমপুরের রাঢ়িখাল গ্রামে। তার জন্ম হয় 1858 সালের 30 নভেম্বর, ময়মনসিংহে। তার বাবা ভগবানচন্দ্র বসু ফরিদপুর জেলার একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তার লেখাপড়া শুরু হয় ফরিদপুরের গ্রামীণ বিদ্যালয়ে, পরে কলকাতায় হেয়ার স্কুল এবং সেন্ট জেভিয়ার স্কুল ও কলেজে পড়াশোনা শেষ করেন। 1880 সালে বিএ পাস করার পর তিনি ইংল্যান্ড যান এবং 1880-1884 সালের ভেতরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে অনার্সসহ বিএ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। 1885 সালে মাতৃভূমিতে ফিরে এসে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা শুরু করেন। সেই যুগে কলেজে গবেষণার তেমন কোনো সুযোগ ছিল না। তার পরও তিনি গবেষণার কাজ চালিয়ে যান। দিনের বেলায় তার নানারকম ব্যস্ততা ছিল। তাই গবেষণার কাজ করতেন রাতের বেলায়।
বৈদ্যুতিক তার ছাড়া কীভাবে দূরে রেডিও সংকেত পাঠানো যায় এ বিষয়ে তিনি অনেক গবেষণা করেন। 1895 সালে তিনি প্রথমবারের মতো বেতারে দূরবর্তী স্থানে রেডিও সংকেত পাঠিয়ে দেখান। মাইক্রোওয়েভগবেষণার ক্ষেত্রেও তার বড় অবদান আছে, তিনিই প্রথম বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যকে মিলিমিটার পর্যায়ে (প্রায় 5 মিলিমিটার) নামিয়ে আনতে সক্ষম হন। আচার্য জগদীশচন্দ্র বসু রেডিও সংকেতকে শনাক্ত করার জন্য অর্ধপরিবাহী জংশন ব্যবহার করেন। এই আবিষ্কার পেটেন্ট করে বাণিজ্যিক সুবিধা নেওয়ার পরিবর্তে তিনি সেটি সবার জন্য উন্মুক্ত করে দেন। পৃথিবীর সবচেয়ে বড় কারিগরি, প্রযুক্তিবিদ এবং পেশাজীবীদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (IEEE) তাঁকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করেছে।

পরবর্তী সময়ে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ শারীরতত্ত্বের ওপর অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন। এর মাঝে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য ক্রেস্কোগ্রাফ আবিষ্কার, খুব সূক্ষ্ম নড়াচড়া শনাক্ত এবং বিভিন্ন উদ্দীপকে সাড়া দেওয়ার বিষয়গুলো উল্লেখযোগ্য। আগে ধারণা করা হতো উদ্দীপকের সাড়া দেওয়ার প্রকৃতি হচ্ছে রাসায়নিক, তিনি দেখিয়েছিলেন এটি আসলে বৈদ্যুতিক।
1917 সালে উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে গবেষণা করার জন্য তিনি কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। জগদীশচন্দ্র বসু বাংলায় লেখা রচনাবলি 'অব্যক্ত' নামক গ্রন্থে সংকলিত করেছেন। তার উল্লেখযোগ্য একটি গ্রন্থ হচ্ছে "Response in the living and nonliving". 1937 সালের 23 নভেম্বর জ্ঞানতাপস আচার্য জগদীশচন্দ্র বসু মৃত্যুবরণ করেন।

ভৌত রাশি এবং তাদের পরিমাপ - অন্যান্য প্রশ্ন

পদার্থবিজ্ঞান (Physics)পদার্থবিজ্ঞানের পরিসর (Scope of Physics)পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ (Development of Physics)জগদীশচন্দ্র বসুর অবদান (Contributions of Jagadish Chandra Bose)পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য (Objectives of Physics)ভৌত রাশি এবং তাদের পরিমাপ (Physical Quantities and Their Measurement)পরিমাপের যন্ত্রপাতি (Measuring Instruments)পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা (Error and accuracy of measurements)পদার্থবিজ্ঞানকে প্রধানত কয়টি শাখায় ভাগ করা হয়েছে।ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম কী?বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা কোনটি?জীববিজ্ঞান বিজ্ঞানের কোন শাখার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে?পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো কী কী?ইলেকট্রনিক্স গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান কোন বিষয়ের?আধুনিক সভ্যতা সৃষ্টিতে কিসের সর্বাধিক অবদান রয়েছে?Astronomy এবং পদার্থবিজ্ঞানের সমন্বয়ে কী তৈরি হয়?Biophysics দ্বারা কী ব্যাখ্যা করা যায়?পদার্থ এবং রসায়নের মিলিত শাখার নাম কী?Medical Physics কী?পঠন-পাঠনের সুবিধার্থে পদার্থবিজ্ঞানকে কত ভাগে ভাগ করা যায়?আলোকবিজ্ঞান কোন শাখার আলোচ্য বিষয়?আপেক্ষিক তত্ত্ব বিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?বোস-আইনস্টাইন সংখ্যায়ন তত্ত্ব কার নামে পরিচিত?জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কত সালে দেখান যে আলো এক প্রকার চৌম্বক তরঙ্গ।পৌরানিক কাহিনীভিত্তিক ব্যাখ্যা গ্রহণ অস্বীকার করেন কে?সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন কে?এটম সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে?তরল পদার্থের ঊর্ধ্বমুখী বলের ধারণা প্রদান করেন কে?পৃথিবীর ব্যাসার্ধ সর্বপ্রথম কে সঠিকভাবে নির্ণয় করেন?শূন্য সর্বপ্রথম কে ব্যবহার করে?আলোকবিজ্ঞানের স্থপতি কে?পদার্থবিজ্ঞানের মূলনীতি কাকে বলা হয়?সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দেন কে?সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দের কে?সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবস্তা কোন বিজ্ঞানী?আধুনিক বিজ্ঞানের জনক কে?ক্যালকুলাস কে আবিষ্কার করেন?এনসাইক্লোপিডিয়া কার লেখা?থার্মোডিনামিক্সের দুটি সূত্র প্রদান করেন কে?বৈদ্যুতিক ব্যাটারির আবিষ্কারক কে?পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন কে?কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে?গেজ বোসন কী ধরনের কণা?E=mc² সূত্রটি কে প্রদান করেন?এক্স-রে কত সালে আবিষ্কৃত হয়?তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে?বিস্ফোরণে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে তা ক্রমাগত প্রসারিত হচ্ছে" তত্ত্বটির নাম কী?"বর্তমান সভ্যতার ভিত্তিমূল কী?পদার্থের অবিভাজ্য এককের নাম এটম দেন কোন বিজ্ঞানী?রেডিয়ামের আবিষ্কারক কে?জগদীশচন্দ্র বসু কত সালে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা শুরু করেন?'Response in the living and nonliving' গ্রন্থটি কার রচিত?প্রকৃতির মৌলিক নিয়মগুলো আবিষ্কার কোন বিজ্ঞানের অবদান?পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য কয়টি?কোন রশ্মি বিকিরণ ব্যাখ্যাকালে দুর্বল নিউক্লিয় বল আবিষ্কৃত হয়?নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র তৈরি হয় কোন সূত্রানুসারে?অর্ধপরিবাহীর সাথে বিশেষ মৌল মিশিয়ে কী তৈরি হয়?পদার্থের পরিমাণের একক কী?মৌলিক এককের সাহায্যে প্রতিপাদিত এককের নাম কী?১০ পিকো ফ্যারাড কত ফ্যারাডের সমান?সময়ের একক নির্ধারণে ব্যবহৃত পরমাণুটি কী?দৈর্ঘ্যের মাত্রাকে কি দিয়ে প্রকাশ করা হয়?মৌলিক রাশি মোট কতটি?পদার্থের পরিমাণ কোন ধরনের রাশি?তাপের SI একক কী?অন্য রাশির উপর নির্ভরশীল রাশিকে কী বলে?অ্যাম্পিয়ার কীসের একক?ঘনত্ব কোন ধরনের রাশি?Systeme International d' unites এর সংক্ষিপ্ত রূপ কী?প্রোটনের ব্যাসার্ধ কত?ভাইরাসের দৈর্ঘ্য কত?নিকটতম গ্যালাক্সির দূরত্ব কত?সূর্যের ভর কত?সৌরজগতের ব্যাসার্ধ কত?নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে পরমাণুর ব্যাসার্ধ কতগুণ বড়?ধূলিকণার ভর কত?পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত?১ m দূরত্বে রাখা দুটি তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে তাদের মধ্যকার আকর্ষণ বল কত?মানুষের হৃদস্পন্দনের সময় কত?বিগ ব্যাংয়ের সময় কত?একটি মোমবাতির আলো কত ক্যান্ডেলার সমান?যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে কী বলে?দীপন তীব্রতার একক কী?S.I পদ্ধতিতে তাপমাত্রার একক কী?যে নির্দিষ্ট বস্তুটির ভরকে এক কিলোগ্রাম ধরা হয় তার ব্যাস কত?ঘনকোণের একক কী?শূন্য মাধ্যমে আলো ১ মিটার দূরত্ব কত সেকেন্ডে অতিক্রম করে?খুব বড় বা ছোট সংখ্যা লিখতে কী ব্যবহৃত হয়?দশ লক্ষ বাইট সমান কত মেগাবাইট?এক হেক্টো এক ন্যানোর কত গুণ?5 Em মিটার কত মিটার?ফেমটো উপসর্গের উৎপাদক কত?বেগের মাত্রা সমীকরণ কী?সময়ের মাত্রা কী?মাত্রা বোঝাতে কোন ব্রাকেট ব্যবহৃত হয়?এককের সংকেত কোন অক্ষরে লিখতে হয়?100 ন্যানো মিটারের সঠিক সংকেত লিখ।এক পিকোমিটার সমান কত মিটার?এক টেরাগ্রাম সমান কত গ্রাম?এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড?১ মাইক্রোভোল্ট সমান কত ভোল্ট?১ পেটামিটার কত মিটারের সমান?দীপন তীব্রতার মাত্রা কী?ওজনের মাত্রা কী?ফাঁপা নলের অন্তঃব্যাস মাপার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়?১ ইঞ্চি সমান কত সে.মি.?দৈর্ঘ্য মাপার সবচেয়ে সরল স্কেল এর নাম কী?মিলিমিটার অপেক্ষা ছোট দৈর্ঘ্য পরিমাপে কোন স্কেল ব্যবহৃত হয়?মূল স্কেলের ১ ভাগ অপেক্ষা ভার্নিয়ার স্কেলের ১ ভাগ যতটুকু ছোট তাকে কী বলে?ভার্নিয়ার সমপাতন প্রকাশ করা হয় কীসের মাধ্যমে?প্রধান স্কেলের পাঠ (M), ভার্নিয়ার সমপাতন (V), ভার্নিয়ার ধ্রুবক (VC) হলে দন্ডের দৈর্ঘ্য কী হবে?মিটার স্কেলের দৈর্ঘ্য সাধারণত কত সে.মি.?পিচকে বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?যান্ত্রিক ত্রুটি কত প্রকার?বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে ন্যূনাঙ্ক কত?অধিকতর সূক্ষ্ম ভর পরিমাপে কোন যন্ত্র ব্যবহৃত হয়?সময় মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?ব্যালান্স কী?স্ক্রু-এর সরণকে কী বলে?একটি ঘন গোলাকার বস্তুর ব্যাসার্ধ r হলে বস্তুটির আয়তন কত?নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?d ব্যাস ও h উচ্চতাবিশিষ্ট কোনো সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কী?একটি ঘন গোলাকার বস্তুর ব্যাস R হলে আয়তন কত?পরিমাপের ত্রুটি বলতে সাধারণত কী বুঝায়?কোনো বস্তুর দৈর্ঘ্য 3.5 হতে 4.5 এর মধ্যে হলে কীভাবে লেখা যায়?পরিমাপের ত্রুটি কত প্রকার?যান্ত্রিক ত্রুটি কখন নির্ণয় করতে হয়?4 cm ব্যাসের পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত?চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপ করা মানের অনুপাতকে কী বলে?সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্রটি কী?একটি ডিজিটাল থামা ঘড়ি কত পর্যন্ত পাঠ দিতে পারে?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ