• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাজনৈতিক দলের ধারণা

আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল স্তম্ভ হলো রাজনৈতিক দল। এরূপ শাসনব্যবস্থাকে অনেকেই দলীয় শাসনব্যবস্থা বলে আখ্যা দিয়ে থাকেন। রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দলের ধারণা তুলে ধরেছেন।

এডমন্ড বার্ক (Edmund Burke)-এর মতে, "রাজনৈতিক দল হচ্ছে এমন এক সংগঠিত জনগোষ্ঠী যারা কতকগুলো নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে প্রচেষ্টা চালায়।" ("Political party is a body of men united for promoting, by their joint endeavors the national interest upon some particular principle in which they are all agreed.")

অধ্যাপক বার্কার (Prof. Barker) বলেন, "বিভিন্ন মতবাদের দ্বারা পরিচালিত হলেও সকল রাজনৈতিক দলই জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণের দ্বারা নির্বাচকমণ্ডলীর সমর্থন পেতে সচেষ্ট হয়।" ("A Party is a particular body of opinion (Otherwise it would not be a party), which is none the less concern with the general national interest and which forms, and presents to the choice of the electorate, a programme of general scope and width.")

যোসেফ এস সুম্পিটার (Joseph S. Schumpeter) রাজনৈতিক দলের সংজ্ঞা নির্দেশ করে বলেন, "রাজনৈতিক দল হলো এমন এক গোষ্ঠী, যার সদস্যদের লক্ষ্য হলো ক্ষমতা লাভের জন্য সংঘবদ্ধভাবে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া।" ("A party is a group whose members propose to act in concert in the competitive struggle for political power.")

আর. এম. ম্যাকাইভার (R. M. MacIver) রাজনৈতিক দলের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেন, "রাজনৈতিক দল হলো নীতি ও আদর্শের ভিত্তিতে কোনো সংঘবদ্ধ জনসমাজ, যারা বৈধ উপায়ে শাসন ক্ষমতা দখলে সচেষ্ট হয়।" ("A political party as an association organized in support of some principle of policy which by constitutional means endeavors to make the determinant of government.")

ডিজরেলি (Disraeli) বলেন, "কতিপয় নীতি অনুসরণের জন্য সংঘবদ্ধ জনসমষ্টিকে দল বলা হয়।" ("A party is a group of men banded together to pursue certain principles.")

আর. সি. গেটেল (R. C. Gettell) বলেন, "রাজনৈতিক দল বলতে, মোটামুটি সংগঠিত এমন এক নাগরিক সম্প্রদায়কে বোঝায় যারা একটি রাজনৈতিক সংস্থা হিসেবে কাজ করে এবং যারা ভোট প্রদানের ক্ষমতার দ্বারা সরকারকে নিয়ন্ত্রণ করে এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে।" ("A political party consists of a group of citizens more or less organised who act as political unit and who by the use of their voting aim to control the government and carry out their general politics.")

অধ্যাপক অ্যালান আর. বল (Prof. Alan R. Ball) রাজনৈতিক দল সম্পর্কে বলেন, "কোনো জনসংগঠন এককভাবে বা অন্যান্য দলের সাথে একযোগে রাজনৈতিক ক্ষমতা দখল করতে এবং তা বজায় রাখতে সচেষ্ট হলে তাকে রাজনৈতিক দল বলে।" ("Political party may be principally defined by their common aim. They seek political power either single or in co-operation with other political parties." (Book, "Modern politics and government.")

উপরের ধারণাসমূহের আলোকে বলা যায়, রাজনৈতিক দল এমন একটি সুসংঘবদ্ধ জনসমষ্টি যারা কতকগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে দলীয় কর্মসূচি প্রদানপূর্বক নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে প্রয়াসী এবং সরকার গঠনপূর্বক নির্বাচন-পূর্ব অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর।

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন - অনন্যা প্রশ্ন

রাজনৈতিক দলরাজনৈতিক দলের ধারণারাজনৈতিক দল ব্যবস্থার উৎপত্তি ও বিকাশ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য রাজনৈতিক দলের গুরুত্ব গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলি বা ভূমিকা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা রাজনৈতিক দলের বিভিন্ন রূপ Various Types of Political Partyএকদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Single Party Systemএকদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ Demerits of Single Party Systemদ্বি-দলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Bi-party Systemদ্বি-দলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ বহুদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা বহুদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ রাজনৈতিক দল ও উপদল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণাচাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নেতৃত্ব Leadershipনেতৃত্বের ধারণা (Concept of leadership)নেতৃত্বের বৈশিষ্ট্য (Characteristics of leadership)নেতৃত্বের প্রকারভেদ Classification of Leadershipনেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলি Essential Qualities of Leadershipসুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা Role of Leadership in Establishing Good Governanceনেতৃত্ব কী?উপদল কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?শিক্ষকতা কোন ধরনের নেতৃত্ব?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?একজন সম্মোহনী নেতার নাম লেখ।রাজনৈতিক দল কী?বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?নেতা বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্বের ধারণা দেন কে?বিরোধী দল কাকে বলে?রাজনৈতিক দল কাদের মধ্যে সংযোগ স্থাপন করে?গণতন্ত্রে বিরোধী দলকে কী মনে করা হয়?সম্মোহনী নেতৃত্ব কী?এলিট বলা হয় কাদেরকে?নেতার বিশেষ গুণ কী?নেতৃত্বের বৈধতা কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কীরূপ ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠে?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উন্নয়নমূলক কার্যক্রমকে কী নামে আখ্যায়িত করা যায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কী?কোন গোষ্ঠী দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে?রাজনৈতিক দলের মূলভিত্তি কী?মরিস দ্যুভারজারের মতে, রাজনৈতিক দল কী?রাজনৈতিক দল কোনটিতে বিশ্বাসী?গণতন্ত্র সম্পর্কে অধ্যাপক ফাইনার কী বলেছেন?পৌরনীতি ও সুশাসনের ভাষায় নেতৃত্ব কাকে বলে?বিশেষজ্ঞ নেতৃত্ব কী?রাজনৈতিক দলের ইংরেজি প্রতিশব্দ কী?অধ্যাপক ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখ।রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?রাজনৈতিক দলের মুখ্য কাজ কী?রাজনৈতিক দলের অন্যতম কাজ কী?একনায়কতান্ত্রিক নেতৃত্ব কী?নেতৃত্বদানের পূর্বশর্ত কী?নেতৃত্বের অন্যতম গুণ কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কী?দ্বিদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?গণতন্ত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা কর।রাজনৈতিক দল বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে তার দুটি কাজ সম্পর্কে লেখ।আইন প্রণয়ন কোন বিভাগের প্রধান কাজ? ব্যাখ্যা দাও।বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?উদারতাকে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ বলা হয় কেন?একজন শিক্ষক কোন ধরনের নেতৃত্বের অধিকারী? ব্যাখ্যা কর।নেতৃত্বের চারটি গুণাবলির নাম লেখ।‘রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে’- ব্যাখ্যা কর।‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম’- ব্যাখ্যা কর।‘নেতৃত্ব গণতন্ত্র সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে’- ব্যাখ্যা কর।নেতৃত্ব বলতে কী বোঝায়?“ব্যক্তিত্ব নেতৃত্বদানের পূর্বশর্ত”- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ