• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

দ্বি-দলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Bi-party System

দ্বি-দলীয় ব্যবস্থার কয়েকটি সুচিন্তিত গুণ বা ভালো দিক রয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী দ্বি-দলীয় রাষ্ট্র ব্যবস্থার গুণ উল্লেখ করে এর সপক্ষে যুক্তি প্রদর্শন করেছেন। নিম্নে দ্বি-দলীয় ব্যবস্থার গুণ বা সুবিধাসমূহ তুলে ধরা হলো:

১. সরকারের স্থায়িত্ব: দ্বি-দলীয় ব্যবস্থা বিশেষভাবে সংসদীয় শাসনব্যবস্থার পক্ষে উপযোগী। কেননা একটি দেশে দুটি দল থাকলে একটি দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দৃঢ় ও শক্তিশালী সরকার গঠন করতে সক্ষম হয়। ফলে সরকারের স্থায়িত্ব নিশ্চিত হয়। 

২. সুসংগঠিত বিরোধী দল দ্বি-দলীয় ব্যবস্থায় সরকার বা ক্ষমতাসীন দল যেমন শক্তিশালী হয়; তেমনি বিরোধী দলও শক্তিশালী হয়। ফলে শক্তিশালী এবং সুসংগঠিত বিরোধী দল গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

৩. নীতি নির্ধারণ ও পরিচালনায় সুবিধা: দ্বি-দলীয় ব্যবস্থায় একটি দল সরকার গঠন করে এবং অন্য দলটি বিরোধী দলের ভূমিকা পালন করে। তখন সরকারি ক্ষমতা সরকারি দলের হাতেই কেন্দ্রীভূত থাকে। ফলে যেকোনো রাজনৈতিক সিদ্ধান্ত স্বেচ্ছায় এবং অতিসহজেই গ্রহণ করা সম্ভব হয়।

৪. সিদ্ধান্ত গ্রহণ সহজ দ্বি-দলীয় ব্যবস্থায় ক্ষমতাসীন দলকে অন্য কোনো দলের উপর নির্ভরশীল হতে হয় না। এতে সরকারি ক্ষমতা ক্ষমতাসীন দলের হাতেই ন্যস্ত থাকে। ফলে তারা যেকোনো রাজনৈতিক সিদ্ধান্ত স্বেচ্ছায় এবং অতি সহজেই গ্রহণ করতে পারে।

৫. প্রার্থী বাছাইয়ে সুবিধা: দ্বি-দলীয় ব্যবস্থায় দুটি দলের সুনির্দিষ্ট দুটি বিকল্প আদর্শ, নীতি ও কর্মসূচির পরিপ্রেক্ষিতে দুটি দলের মনোনীত প্রার্থীদের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়। ফলে জনগণের পক্ষে নীতি নির্ধারণ ও প্রার্থী নির্বাচন করা সহজতর হয়।

৬. জাতীয় স্বার্থের সংরক্ষক দ্বি-দলীয় ব্যবস্থায় ক্ষমতাসীন সরকারি দল এবং শক্তিশালী বিরোধী দল নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের কাছে দায়িত্বশীল থাকে। এজন্য জাতীয় স্বার্থ সংরক্ষণের ব্যাপারে উভয় দলকেই সতর্ক থাকতে হয়।

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন - অনন্যা প্রশ্ন

রাজনৈতিক দলরাজনৈতিক দলের ধারণারাজনৈতিক দল ব্যবস্থার উৎপত্তি ও বিকাশ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য রাজনৈতিক দলের গুরুত্ব গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলি বা ভূমিকা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা রাজনৈতিক দলের বিভিন্ন রূপ Various Types of Political Partyএকদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Single Party Systemএকদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ Demerits of Single Party Systemদ্বি-দলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Bi-party Systemদ্বি-দলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ বহুদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা বহুদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ রাজনৈতিক দল ও উপদল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণাচাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নেতৃত্ব Leadershipনেতৃত্বের ধারণা (Concept of leadership)নেতৃত্বের বৈশিষ্ট্য (Characteristics of leadership)নেতৃত্বের প্রকারভেদ Classification of Leadershipনেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলি Essential Qualities of Leadershipসুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা Role of Leadership in Establishing Good Governanceনেতৃত্ব কী?উপদল কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?শিক্ষকতা কোন ধরনের নেতৃত্ব?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?একজন সম্মোহনী নেতার নাম লেখ।রাজনৈতিক দল কী?বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?নেতা বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্বের ধারণা দেন কে?বিরোধী দল কাকে বলে?রাজনৈতিক দল কাদের মধ্যে সংযোগ স্থাপন করে?গণতন্ত্রে বিরোধী দলকে কী মনে করা হয়?সম্মোহনী নেতৃত্ব কী?এলিট বলা হয় কাদেরকে?নেতার বিশেষ গুণ কী?নেতৃত্বের বৈধতা কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কীরূপ ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠে?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উন্নয়নমূলক কার্যক্রমকে কী নামে আখ্যায়িত করা যায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কী?কোন গোষ্ঠী দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে?রাজনৈতিক দলের মূলভিত্তি কী?মরিস দ্যুভারজারের মতে, রাজনৈতিক দল কী?রাজনৈতিক দল কোনটিতে বিশ্বাসী?গণতন্ত্র সম্পর্কে অধ্যাপক ফাইনার কী বলেছেন?পৌরনীতি ও সুশাসনের ভাষায় নেতৃত্ব কাকে বলে?বিশেষজ্ঞ নেতৃত্ব কী?রাজনৈতিক দলের ইংরেজি প্রতিশব্দ কী?অধ্যাপক ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখ।রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?রাজনৈতিক দলের মুখ্য কাজ কী?রাজনৈতিক দলের অন্যতম কাজ কী?একনায়কতান্ত্রিক নেতৃত্ব কী?নেতৃত্বদানের পূর্বশর্ত কী?নেতৃত্বের অন্যতম গুণ কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কী?দ্বিদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?গণতন্ত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা কর।রাজনৈতিক দল বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে তার দুটি কাজ সম্পর্কে লেখ।আইন প্রণয়ন কোন বিভাগের প্রধান কাজ? ব্যাখ্যা দাও।বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?উদারতাকে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ বলা হয় কেন?একজন শিক্ষক কোন ধরনের নেতৃত্বের অধিকারী? ব্যাখ্যা কর।নেতৃত্বের চারটি গুণাবলির নাম লেখ।‘রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে’- ব্যাখ্যা কর।‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম’- ব্যাখ্যা কর।‘নেতৃত্ব গণতন্ত্র সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে’- ব্যাখ্যা কর।নেতৃত্ব বলতে কী বোঝায়?“ব্যক্তিত্ব নেতৃত্বদানের পূর্বশর্ত”- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ