• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাজনৈতিক দলের বৈশিষ্ট্য

রাজনৈতিক দল স্থায়ীভাবে এবং কতিপয় সুনির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্যের সমন্বয়ে গঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞানীদের মূল্যবান সংজ্ঞা বিশ্লেষণ করলে রাজনৈতিক দলের নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ দেখতে পাওয়া যায়:

১. সম-আদর্শে বিশ্বাসী সম-আদর্শে অনুপ্রাণিত, ঐক্যবদ্ধ ও সংগঠিত ব্যক্তিদের নিয়ে রাজনৈতিক দল গঠিত হয়। তবে বিস্তারিত কার্যক্রম প্রসঙ্গে দলের সদস্যদের মধ্যে মতভেদ থাকতে পারে। কিন্তু মতাদর্শের মূলগত ঐক্য বর্তমান থাকে।

২. সামাজিক কল্যাণে ব্রতী হয় প্রতিটি রাজনৈতিক দল সমাজের সামগ্রিক কল্যাণ সাধনে প্রয়াসী হয়। গৃহীত নীতি ও আদর্শে সমগ্র সমাজ যদি উপকৃত না হয়, তাহলে তাতে বিশ্বাসী সংস্থা রাজনৈতিক দল হতে পারে না।

৩. রাজনৈতিক একক রাজনৈতিক দলে দেখা যায়, কর্মীদের মধ্যে রাজনৈতিক সমঝোতা এবং সকলে মিলিত হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক এককে (Political Unit) পরিণত হয়। রাজনৈতিক এককে পরিণত হবার পর দলীয় স্বার্থে কাজ করে থাকে।

৪. দলীয় স্বার্থ সংরক্ষণ: রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যেমন দলীয় আদর্শ বাস্তবায়ন করে, তেমনি দলীয় স্বার্থ সংরক্ষণেও সচেষ্ট হয়। দলীয় নেতা-কর্মীদের সুযোগ-সুবিধা প্রদান করে দলকে শক্তিশালী করা, দলের স্বার্থ সমুন্নত রাখা রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য।

৫. সংঘবদ্ধতা কর্মীদের মনমানসিকতা ও মতাদর্শে সুসংঘবদ্ধ হয় রাজনৈতিক দল। তাদের মাঝে রাজনৈতিক ঐক্যও বিদ্যমান থাকে।

৬. জনমত গঠন: জনগণের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করে এবং সমস্যাগুলো নিয়ে রাজনৈতিক দল আলাপ-আলোচনার দ্বারা নিজ মতামতের সমর্থনে জনমত গঠনে সচেষ্ট হয়।

৭. সরকার গঠন: রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হলো জনসমর্থনের ভিত্তিতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা এবং শাসনকার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করা। এ উদ্দেশ্যে রাজনৈতিক দল জনগণের রায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে নিজেদের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সচেষ্ট হয়।

৮. নিয়মতান্ত্রিকতা রাজনৈতিক দল নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে। নিয়মতান্ত্রিক বা শাসনতান্ত্রিক পদ্ধতিই কেবল ক্ষমতা দখলের মূলমন্ত্র।

৯. দল গঠন: কেবল নাগরিকগণই রাজনৈতিক দল গঠন করতে পারেন, বিদেশিগণ পারেন না। জাতি, ধর্ম অর্থনৈতিক স্বার্থ এবং কর্মপন্থায় বিভিন্নতা হেতু বিভিন্ন রাজনৈতিক দলের সৃষ্টি হয়ে থাকে।

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন - অনন্যা প্রশ্ন

রাজনৈতিক দলরাজনৈতিক দলের ধারণারাজনৈতিক দল ব্যবস্থার উৎপত্তি ও বিকাশ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য রাজনৈতিক দলের গুরুত্ব গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলি বা ভূমিকা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা রাজনৈতিক দলের বিভিন্ন রূপ Various Types of Political Partyএকদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Single Party Systemএকদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ Demerits of Single Party Systemদ্বি-দলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Bi-party Systemদ্বি-দলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ বহুদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা বহুদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ রাজনৈতিক দল ও উপদল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণাচাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নেতৃত্ব Leadershipনেতৃত্বের ধারণা (Concept of leadership)নেতৃত্বের বৈশিষ্ট্য (Characteristics of leadership)নেতৃত্বের প্রকারভেদ Classification of Leadershipনেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলি Essential Qualities of Leadershipসুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা Role of Leadership in Establishing Good Governanceনেতৃত্ব কী?উপদল কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?শিক্ষকতা কোন ধরনের নেতৃত্ব?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?একজন সম্মোহনী নেতার নাম লেখ।রাজনৈতিক দল কী?বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?নেতা বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্বের ধারণা দেন কে?বিরোধী দল কাকে বলে?রাজনৈতিক দল কাদের মধ্যে সংযোগ স্থাপন করে?গণতন্ত্রে বিরোধী দলকে কী মনে করা হয়?সম্মোহনী নেতৃত্ব কী?এলিট বলা হয় কাদেরকে?নেতার বিশেষ গুণ কী?নেতৃত্বের বৈধতা কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কীরূপ ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠে?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উন্নয়নমূলক কার্যক্রমকে কী নামে আখ্যায়িত করা যায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কী?কোন গোষ্ঠী দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে?রাজনৈতিক দলের মূলভিত্তি কী?মরিস দ্যুভারজারের মতে, রাজনৈতিক দল কী?রাজনৈতিক দল কোনটিতে বিশ্বাসী?গণতন্ত্র সম্পর্কে অধ্যাপক ফাইনার কী বলেছেন?পৌরনীতি ও সুশাসনের ভাষায় নেতৃত্ব কাকে বলে?বিশেষজ্ঞ নেতৃত্ব কী?রাজনৈতিক দলের ইংরেজি প্রতিশব্দ কী?অধ্যাপক ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখ।রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?রাজনৈতিক দলের মুখ্য কাজ কী?রাজনৈতিক দলের অন্যতম কাজ কী?একনায়কতান্ত্রিক নেতৃত্ব কী?নেতৃত্বদানের পূর্বশর্ত কী?নেতৃত্বের অন্যতম গুণ কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কী?দ্বিদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?গণতন্ত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা কর।রাজনৈতিক দল বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে তার দুটি কাজ সম্পর্কে লেখ।আইন প্রণয়ন কোন বিভাগের প্রধান কাজ? ব্যাখ্যা দাও।বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?উদারতাকে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ বলা হয় কেন?একজন শিক্ষক কোন ধরনের নেতৃত্বের অধিকারী? ব্যাখ্যা কর।নেতৃত্বের চারটি গুণাবলির নাম লেখ।‘রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে’- ব্যাখ্যা কর।‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম’- ব্যাখ্যা কর।‘নেতৃত্ব গণতন্ত্র সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে’- ব্যাখ্যা কর।নেতৃত্ব বলতে কী বোঝায়?“ব্যক্তিত্ব নেতৃত্বদানের পূর্বশর্ত”- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ