• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাজনৈতিক দল ও উপদল

রাজনৈতিক ক্ষেত্রে প্রায় একই ধরনের দৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণ নির্দিষ্ট কিছু কর্মসূচির ভিত্তিতে যখন মিলিত হয় বা একত্রিত হয় তখন তাকে রাজনৈতিক দল বলে। অপরদিকে, দলের মধ্যেই যখন কিছু কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে উপদল (Faction) বা কুচক্রী (Clique) দল বলে।

রাজনৈতিক দল ও উপদলের মধ্যে পার্থক্য:

১. রাজনৈতিক দল একটি সামগ্রিক রাজনৈতিক সংগঠন। কিন্তু রাজনৈতিক সংগঠনের সকল বৈশিষ্ট্য উপদলের মধ্যে খুঁজে পাওয়া যায় না। উপদল রাজনৈতিক দলের একটি খণ্ডিত রূপ।

২. রাজনৈতিক দলের কাঠামো উপদলের কাঠামোর তুলনায় অনেক শক্তিশালী ও ব্যাপক। রাজনৈতিক দলের কাঠামো, কর্মসূচি, লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাপক। উপদলের কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য সংকীর্ণ।

৩. নির্দিষ্ট নীতি ও কর্মসূচি সামনে রেখে একটি রাজনৈতিক দল গড়ে ওঠে। কিন্তু নীতি ও কর্মসূচি উপদলের নিকট গৌণ বিষয়। উপদল গড়ে ওঠে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিকে নিয়ে।

৪. একই নীতি ও মতাদর্শে বিশ্বাসী হওয়ায় রাজনৈতিক দলের সদস্যগণ সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ থাকে। কিন্তু উপদলের সদস্যরা সাধারণত কোনো নীতি ও আদর্শের বন্ধনে আবদ্ধ থাকে না। এজন্য তাদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক থাকে না।

৫. রাজনৈতিক দল নীতি ও কর্মসূচিকে সামনে রেখে ক্ষমতা দখলের জন্য স্থিতিশীল এবং সুসংগঠিত সংগঠন গড়ে তোলে। কিন্তু উপদল এরূপ সংগঠন গড়ে তুলতে ব্যর্থ হয়।

৬. রাজনৈতিক দলের উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ সংরক্ষণ কিন্তু উপদলের লক্ষ্য হলো সংকীর্ণ ও ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ সাধন।

৭. রাজনৈতিক দল সুসংগঠিত। রাজনৈতিক উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে তারা দীর্ঘ সময় ধরে প্রচেষ্টা অব্যাহত রাখে। কিন্তু উপদল স্বার্থ উদ্ধার হলে বা ব্যর্থ হলে দীর্ঘসময় ধরে বিদ্যমান নাও থাকতে পারে।

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন - অনন্যা প্রশ্ন

রাজনৈতিক দলরাজনৈতিক দলের ধারণারাজনৈতিক দল ব্যবস্থার উৎপত্তি ও বিকাশ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য রাজনৈতিক দলের গুরুত্ব গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলি বা ভূমিকা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা রাজনৈতিক দলের বিভিন্ন রূপ Various Types of Political Partyএকদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Single Party Systemএকদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ Demerits of Single Party Systemদ্বি-দলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Bi-party Systemদ্বি-দলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ বহুদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা বহুদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ রাজনৈতিক দল ও উপদল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণাচাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নেতৃত্ব Leadershipনেতৃত্বের ধারণা (Concept of leadership)নেতৃত্বের বৈশিষ্ট্য (Characteristics of leadership)নেতৃত্বের প্রকারভেদ Classification of Leadershipনেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলি Essential Qualities of Leadershipসুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা Role of Leadership in Establishing Good Governanceনেতৃত্ব কী?উপদল কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?শিক্ষকতা কোন ধরনের নেতৃত্ব?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?একজন সম্মোহনী নেতার নাম লেখ।রাজনৈতিক দল কী?বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?নেতা বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্বের ধারণা দেন কে?বিরোধী দল কাকে বলে?রাজনৈতিক দল কাদের মধ্যে সংযোগ স্থাপন করে?গণতন্ত্রে বিরোধী দলকে কী মনে করা হয়?সম্মোহনী নেতৃত্ব কী?এলিট বলা হয় কাদেরকে?নেতার বিশেষ গুণ কী?নেতৃত্বের বৈধতা কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কীরূপ ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠে?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উন্নয়নমূলক কার্যক্রমকে কী নামে আখ্যায়িত করা যায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কী?কোন গোষ্ঠী দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে?রাজনৈতিক দলের মূলভিত্তি কী?মরিস দ্যুভারজারের মতে, রাজনৈতিক দল কী?রাজনৈতিক দল কোনটিতে বিশ্বাসী?গণতন্ত্র সম্পর্কে অধ্যাপক ফাইনার কী বলেছেন?পৌরনীতি ও সুশাসনের ভাষায় নেতৃত্ব কাকে বলে?বিশেষজ্ঞ নেতৃত্ব কী?রাজনৈতিক দলের ইংরেজি প্রতিশব্দ কী?অধ্যাপক ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখ।রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?রাজনৈতিক দলের মুখ্য কাজ কী?রাজনৈতিক দলের অন্যতম কাজ কী?একনায়কতান্ত্রিক নেতৃত্ব কী?নেতৃত্বদানের পূর্বশর্ত কী?নেতৃত্বের অন্যতম গুণ কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কী?দ্বিদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?গণতন্ত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা কর।রাজনৈতিক দল বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে তার দুটি কাজ সম্পর্কে লেখ।আইন প্রণয়ন কোন বিভাগের প্রধান কাজ? ব্যাখ্যা দাও।বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?উদারতাকে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ বলা হয় কেন?একজন শিক্ষক কোন ধরনের নেতৃত্বের অধিকারী? ব্যাখ্যা কর।নেতৃত্বের চারটি গুণাবলির নাম লেখ।‘রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে’- ব্যাখ্যা কর।‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম’- ব্যাখ্যা কর।‘নেতৃত্ব গণতন্ত্র সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে’- ব্যাখ্যা কর।নেতৃত্ব বলতে কী বোঝায়?“ব্যক্তিত্ব নেতৃত্বদানের পূর্বশর্ত”- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ