• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাজনৈতিক দলের গুরুত্ব

বর্তমানকালে প্রায় সকল প্রকার রাষ্ট্রব্যবস্থায়ই রাজনৈতিক দল এক অপরিহার্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। বিশেষ করে গণতন্ত্র ও দলব্যবস্থা পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্রবিজ্ঞানী Ernest Barker মনে করেন, "আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে যথার্থ বলে গ্রহণ করি তাহলে দল ব্যবস্থাকেও স্বীকার করতে হবে।" বর্তমানে গণতন্ত্র বলতে সংসদীয় বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে বোঝায়। আর প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা মানেই দলীয় শাসনব্যবস্থা। অধ্যাপক বার্কার (Prof. Barker) আরও বলেন, "Parliament and parties are essentially connected", প্রতিনিধিত্বমূলক ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষভাবে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না।

তাই তারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনকার্য পরিচালনায় পরোক্ষভাবে অংশগ্রহণ করে। রাজনৈতিক দল গণ-সংযোগের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার গুণাগুণ জনগণের সামনে তুলে ধরে। তারা দলীয় কর্মসূচি প্রচারের মাধ্যমে জনমতকে আকৃষ্ট করে থাকে। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চেষ্টা করে। রাজনৈতিক দল, সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার গঠন, সরকার পরিচালনা, জনমত গঠন, সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং শাসনব্যবস্থার স্থায়িত্ব সংরক্ষণে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।

আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দল অন্যতম প্রধান নিয়ামক শক্তির কাজ করে। রাজনৈতিক দলই জনগণের মতামত বা রায়ের ভিত্তিতে সরকার গঠন করে জন-প্রতিনিধি হিসেবে কাজ করে। এসব প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দ-অপছন্দের প্রতিফলন ঘটায়। সহজ ভাষায় বলা যায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ যে সরকার নির্বাচন করে তার মাধ্যম বা বাহন হলো রাজনৈতিক দল। সরকারি দলই হোক আর বিরোধী দলই হোক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব বেড়েই চলেছে।

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন - অনন্যা প্রশ্ন

রাজনৈতিক দলরাজনৈতিক দলের ধারণারাজনৈতিক দল ব্যবস্থার উৎপত্তি ও বিকাশ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য রাজনৈতিক দলের গুরুত্ব গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলি বা ভূমিকা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা রাজনৈতিক দলের বিভিন্ন রূপ Various Types of Political Partyএকদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Single Party Systemএকদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ Demerits of Single Party Systemদ্বি-দলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Bi-party Systemদ্বি-দলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ বহুদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা বহুদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ রাজনৈতিক দল ও উপদল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণাচাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নেতৃত্ব Leadershipনেতৃত্বের ধারণা (Concept of leadership)নেতৃত্বের বৈশিষ্ট্য (Characteristics of leadership)নেতৃত্বের প্রকারভেদ Classification of Leadershipনেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলি Essential Qualities of Leadershipসুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা Role of Leadership in Establishing Good Governanceনেতৃত্ব কী?উপদল কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?শিক্ষকতা কোন ধরনের নেতৃত্ব?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?একজন সম্মোহনী নেতার নাম লেখ।রাজনৈতিক দল কী?বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?নেতা বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্বের ধারণা দেন কে?বিরোধী দল কাকে বলে?রাজনৈতিক দল কাদের মধ্যে সংযোগ স্থাপন করে?গণতন্ত্রে বিরোধী দলকে কী মনে করা হয়?সম্মোহনী নেতৃত্ব কী?এলিট বলা হয় কাদেরকে?নেতার বিশেষ গুণ কী?নেতৃত্বের বৈধতা কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কীরূপ ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠে?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উন্নয়নমূলক কার্যক্রমকে কী নামে আখ্যায়িত করা যায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কী?কোন গোষ্ঠী দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে?রাজনৈতিক দলের মূলভিত্তি কী?মরিস দ্যুভারজারের মতে, রাজনৈতিক দল কী?রাজনৈতিক দল কোনটিতে বিশ্বাসী?গণতন্ত্র সম্পর্কে অধ্যাপক ফাইনার কী বলেছেন?পৌরনীতি ও সুশাসনের ভাষায় নেতৃত্ব কাকে বলে?বিশেষজ্ঞ নেতৃত্ব কী?রাজনৈতিক দলের ইংরেজি প্রতিশব্দ কী?অধ্যাপক ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখ।রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?রাজনৈতিক দলের মুখ্য কাজ কী?রাজনৈতিক দলের অন্যতম কাজ কী?একনায়কতান্ত্রিক নেতৃত্ব কী?নেতৃত্বদানের পূর্বশর্ত কী?নেতৃত্বের অন্যতম গুণ কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কী?দ্বিদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?গণতন্ত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা কর।রাজনৈতিক দল বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে তার দুটি কাজ সম্পর্কে লেখ।আইন প্রণয়ন কোন বিভাগের প্রধান কাজ? ব্যাখ্যা দাও।বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?উদারতাকে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ বলা হয় কেন?একজন শিক্ষক কোন ধরনের নেতৃত্বের অধিকারী? ব্যাখ্যা কর।নেতৃত্বের চারটি গুণাবলির নাম লেখ।‘রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে’- ব্যাখ্যা কর।‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম’- ব্যাখ্যা কর।‘নেতৃত্ব গণতন্ত্র সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে’- ব্যাখ্যা কর।নেতৃত্ব বলতে কী বোঝায়?“ব্যক্তিত্ব নেতৃত্বদানের পূর্বশর্ত”- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ