• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাজনৈতিক দল ব্যবস্থার উৎপত্তি ও বিকাশ

রাজনৈতিক ব্যবস্থায় যত ধরনের শাসনব্যবস্থা প্রচলিত আছে প্রায় সব ধরনের শাসনব্যবস্থায়ই রাজনৈতিক দল একটি অপরিহার্য উপাদান হিসেবে পরিগণিত হয়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিশেষত সংসদীয় ধরনের গণতান্ত্রিক শাসনব্যবস্থায় দলীয় ব্যবস্থা অপরিহার্য। অনেক রাষ্ট্রবিজ্ঞানী সংসদীয় শাসনব্যবস্থাকে দলীয় শাসনব্যবস্থা হিসেবে আখ্যা দিয়েছেন। সরকার গঠন, সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন, জনমত গঠন ও প্রকাশ, বিভিন্ন শ্রেণির স্বার্থের গ্রন্থিকরণ, রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব, সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে রাজনৈতিক দলের অস্তিত্ব ও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। Barker-এর মতে, "Parliament and parties are essentially connected." অন্যদিকে, সমাজতান্ত্রিক ব্যবস্থায়ও দল ব্যবস্থার অস্তিত্ব বিদ্যমান। যারা শ্রমিক শ্রেণির একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারাও দল ব্যবস্থার অস্তিত্বকে স্বীকার করেন। J.V. Stalin মনে করেন, "The party is an instrument of the dictatorship of the proletariat." আর এই দৃষ্টিকোণেই রাষ্ট্রবিজ্ঞানিগণ রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ সম্পর্কে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। তবে সাধারণত রাজনৈতিক দলের উদ্ভবের মূলে যে কারণগুলো নিহিত সেগুলো হলো:

প্রথমত, বহুজাতিক রাষ্ট্রে বিভিন্ন জাতিধর্মের লোকের বসবাসের কারণে প্রতিটি জাতি নিজ নিজ ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা ইত্যাদি সংরক্ষণের জন্য পৃথক পৃথক রাজনৈতিক দল গঠন করতে পারে।

দ্বিতীয়ত, ধর্মের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল গড়ে উঠতে পারে। যেমন- বাংলাদেশে ধর্মীয় আদর্শ ভিত্তিক কতিপয় রাজনৈতিক দলের অস্তিত্ব প্রত্যক্ষ করা যায়।

তৃতীয়ত, অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করেও রাজনৈতিক দলের উৎপত্তি হতে পারে। সমাজতন্ত্রীরা মনে করেন, রাজনৈতিক দল একটি বিশেষ শ্রেণি-স্বার্থের প্রতিনিধিত্ব করে। ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ধনী-গরিবের বৈষম্য বিদ্যমান। সেখানে পুঁজিপতিরা রাষ্ট্রকে শ্রেণি শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। অন্যদিকে, শোষিত শ্রেণি উৎপাদন ব্যবস্থার ওপর সামাজিক মালিকানা এবং শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক ক্ষমতা অধিকার করতে সচেষ্ট হয়।

চতুর্থত, আদর্শগত ও কর্মপন্থাগত পার্থক্যের কারণেও রাজনৈতিক দলের উদ্ভব হতে পারে। যেমন- ব্রিটেনের রাজনৈতিক দল ব্যবস্থা শাসনতান্ত্রিক ক্রমবিবর্তনের ধারায় জাতীয় জীবনের প্রয়োজনের প্রেক্ষিতে গড়ে উঠেছে। সেখানে 'হুইগ' (Whig) ও 'টোরি' (Tory) দলের মধ্যে মতাদর্শগত ভিন্নতা রয়েছে। ১৮৩২ সালে সংস্কার আইন প্রণীত হওয়ার পর দল দুটির নাম পরিবর্তিত হয় 'হুইগ' দল' 'উদারনৈতিক দল' (Liberal Party) এবং 'টোরি' দল 'রক্ষণশীল দল' (Conservative Party)।

তবে বর্তমানে ব্রিটেনে প্রধান দুটি রাজনৈতিক দল (Liber Party) বা শ্রমিক দল এবং (Conservative Party) রক্ষণশীল দলের কার্যক্রম প্রত্যক্ষ করা যায়। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দল- Democratic Party এবং Republican Party পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ওপর আস্থাশীল হওয়া সত্ত্বেও উভয় দলের মধ্যে কর্মপন্থা নির্ধারণের প্রশ্নে মতদ্বৈততা বিদ্যমান থাকায় পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে অর্থনৈতিক স্বার্থকে ভিত্তি করে। তবে ধর্মীয় আদর্শভিত্তিক কিছু কিছু দলও গড়ে উঠেছে। মোটকথা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন কারণে রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ ঘটে থাকে।

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন - অনন্যা প্রশ্ন

রাজনৈতিক দলরাজনৈতিক দলের ধারণারাজনৈতিক দল ব্যবস্থার উৎপত্তি ও বিকাশ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য রাজনৈতিক দলের গুরুত্ব গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলি বা ভূমিকা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা রাজনৈতিক দলের বিভিন্ন রূপ Various Types of Political Partyএকদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Single Party Systemএকদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ Demerits of Single Party Systemদ্বি-দলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Bi-party Systemদ্বি-দলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ বহুদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা বহুদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ রাজনৈতিক দল ও উপদল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণাচাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নেতৃত্ব Leadershipনেতৃত্বের ধারণা (Concept of leadership)নেতৃত্বের বৈশিষ্ট্য (Characteristics of leadership)নেতৃত্বের প্রকারভেদ Classification of Leadershipনেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলি Essential Qualities of Leadershipসুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা Role of Leadership in Establishing Good Governanceনেতৃত্ব কী?উপদল কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?শিক্ষকতা কোন ধরনের নেতৃত্ব?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?একজন সম্মোহনী নেতার নাম লেখ।রাজনৈতিক দল কী?বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?নেতা বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্বের ধারণা দেন কে?বিরোধী দল কাকে বলে?রাজনৈতিক দল কাদের মধ্যে সংযোগ স্থাপন করে?গণতন্ত্রে বিরোধী দলকে কী মনে করা হয়?সম্মোহনী নেতৃত্ব কী?এলিট বলা হয় কাদেরকে?নেতার বিশেষ গুণ কী?নেতৃত্বের বৈধতা কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কীরূপ ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠে?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উন্নয়নমূলক কার্যক্রমকে কী নামে আখ্যায়িত করা যায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কী?কোন গোষ্ঠী দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে?রাজনৈতিক দলের মূলভিত্তি কী?মরিস দ্যুভারজারের মতে, রাজনৈতিক দল কী?রাজনৈতিক দল কোনটিতে বিশ্বাসী?গণতন্ত্র সম্পর্কে অধ্যাপক ফাইনার কী বলেছেন?পৌরনীতি ও সুশাসনের ভাষায় নেতৃত্ব কাকে বলে?বিশেষজ্ঞ নেতৃত্ব কী?রাজনৈতিক দলের ইংরেজি প্রতিশব্দ কী?অধ্যাপক ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখ।রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?রাজনৈতিক দলের মুখ্য কাজ কী?রাজনৈতিক দলের অন্যতম কাজ কী?একনায়কতান্ত্রিক নেতৃত্ব কী?নেতৃত্বদানের পূর্বশর্ত কী?নেতৃত্বের অন্যতম গুণ কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কী?দ্বিদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?গণতন্ত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা কর।রাজনৈতিক দল বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে তার দুটি কাজ সম্পর্কে লেখ।আইন প্রণয়ন কোন বিভাগের প্রধান কাজ? ব্যাখ্যা দাও।বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?উদারতাকে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ বলা হয় কেন?একজন শিক্ষক কোন ধরনের নেতৃত্বের অধিকারী? ব্যাখ্যা কর।নেতৃত্বের চারটি গুণাবলির নাম লেখ।‘রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে’- ব্যাখ্যা কর।‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম’- ব্যাখ্যা কর।‘নেতৃত্ব গণতন্ত্র সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে’- ব্যাখ্যা কর।নেতৃত্ব বলতে কী বোঝায়?“ব্যক্তিত্ব নেতৃত্বদানের পূর্বশর্ত”- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ