• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা

গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের অস্তিত্ব একান্ত অপরিহার্য। বিশেষ করে যেসব রাষ্ট্রে সংসদীয় শাসনব্যবস্থা প্রচলিত আছে, সেখানে রাজনৈতিক দলব্যবস্থার বিকল্প নেই। Barker বলেন, "আইনসভা ও রাজনৈতিক দল অপরিহার্যভাবে সম্পর্কযুক্ত।" ("Parliament and parties are essentially connected.") সাধারণত সংসদীয় ব্যবস্থায় বহুদলীয় রাজনৈতিক দলের অস্তিত্ব বিদ্যমান। সাধারণ নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই দল সরকার গঠনপূর্বক শাসনকার্য পরিচালনা করে। আর যে দলগুলো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হয় তারা বিরোধী দল হিসেবে পরিচিতি লাভ করে। অর্থাৎ, আইনসভার সংখ্যালঘিষ্ঠ এবং সরকারি দলের বাইরে যেসব রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করে তাদেরকেই বিরোধী দল হিসেবে গণ্য করা হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এ সম্পর্কে আলোকপাত করা হলো:

১. সমস্যা নির্বাচন ও সমাধান বিরোধী রাজনৈতিক দলগুলো দেশের প্রধান প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে এবং সমস্যাগুলোকে তালিকাবদ্ধ করে সরকার ও জনগণের সম্মুখে তুলে ধরে। সরকারি দলের ব্যর্থতাকে পুঁজি করে বিরোধী দল কর্মসূচি গ্রহণ এবং দলীয় নীতিমালা প্রণয়নের মাধ্যমে জনগণের মধ্যে এ ধারণা প্রদান করে যে, তাদের অনুসৃত নীতিমালা ও কর্মসূচির মাধ্যমেই এসব সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব।

২. সরকারের সমালোচনা করা সমালোচনার মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণ করা বিরোধী দলের প্রধান কাজ। বিরোধী দল অত্যন্ত বিচক্ষণতার সাথে সুপরিকল্পিত উপায়ে, গঠনমূলক ও দায়িত্বশীল মনোভাব নিয়ে সরকারের আপত্তিকর নীতিগুলোর বিরোধিতা করে সরকারের দোষত্রুটি জনগণের সামনে তুলে ধরে। এছাড়া বিরোধী দল জনগণের অভাব-অভিযোগ, দাবিদাওয়া সরকারের, দৃষ্টিগোচর করে তার সমাধানের পথ সুগম করে।

৩. জবাবদিহিতা নিশ্চিত করা সাধারণত সংখ্যাগরিষ্ঠ দল মন্ত্রিসভা গঠন করে। মন্ত্রিসভা তাদের কার্যের জন্য ব্যক্তিগত ও যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। মন্ত্রিসভার যেকোনো সিদ্ধান্ত বা নীতি সম্পর্কে বিরোধী দলের সদস্যগণ জিজ্ঞাসাবাদ করতে পারেন। মন্ত্রিগণ তার জবাব দিতে বাধ্য থাকেন। কোনো আপত্তিকর সিদ্ধান্ত বা নীতির বিরুদ্ধে বিরোধী দলীয় সদস্যগণ অভিযোগ উত্থাপন করতে পারেন।

৪. রাজনৈতিক শিক্ষার প্রসার: আইনসভায় বিরোধী দলের সদস্যগণ জনগণের অভাব-অভিযোগ তুলে ধরেন। এছাড়া পত্র-পত্রিকা, বেতার, টিভি ইত্যাদি গণমাধ্যমগুলোতে বিরোধীদের আলোচনা-সমালোচনা প্রকাশ পায়। জনগণ এ থেকে দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে সঠিক ধারণা লাভ করে। ফলে রাজনৈতিক শিক্ষার ব্যাপক বিস্তার ঘটে।

৫. বিকল্প সরকার: গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয়। কারণ নির্বাচনে বিরোধী দল জয়ী হলে সরকার গঠন করে। এ ব্যাপারে বিরোধী দল সদা তৎপর থাকে এবং সরকারের সমালোচনা করে জনমতকে নিজেদের দলের অনুকূলে নিয়ে আসে।

৬. জাতীয় ঐকমত্য সৃষ্টি: বিরোধী দল জাতীয় ঐকমত্য সৃষ্টিতেও অগ্রণী ভূমিকা পালন করে। সকল সংকীর্ণ স্বার্থ পরিহার করে সবকিছুর উর্ধ্বে উঠে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ঐকমত্য সৃষ্টিতে তৎপর হয়।

৭. সহযোগিতা প্রদান গণতান্ত্রিক শাসনব্যবস্থার একটি উল্লেখযোগ্য দিক হলো বিরোধী দল আইন প্রণয়ন ও সরকারি নীতির বাস্তবায়নে সরকারি দলকে। 

৮. বিকল্প কর্মসূচি প্রদান বিরোধী দল সরকারের পাশাপাশি দলীয় কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্নভাবে অংশ নিয়ে থাকে। এছাড়া জরুরি অবস্থায় এবং দুর্যোগকালীন সময় বিরোধী দল আরও তৎপর হয়ে ওঠে এবং আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, গণতান্ত্রিক শাসনব্যবস্থার জন্য যেমন রাজনৈতিক দল অপরিহার্য, তেমনি গণতান্ত্রিক সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী দলের ভূমিকাও অনস্বীকার্য। বিরোধী দল জনগণের দাবি-দাওয়াকে অত্যন্ত সচেতনতার সাথে বিবেচনা করে- যাতে পরবর্তী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়া যায়। এজন্য সরকারি দলের সাথে প্রতিযোগিতামূলক কর্মসূচি প্রদান করে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন - অনন্যা প্রশ্ন

রাজনৈতিক দলরাজনৈতিক দলের ধারণারাজনৈতিক দল ব্যবস্থার উৎপত্তি ও বিকাশ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য রাজনৈতিক দলের গুরুত্ব গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলি বা ভূমিকা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা রাজনৈতিক দলের বিভিন্ন রূপ Various Types of Political Partyএকদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Single Party Systemএকদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ Demerits of Single Party Systemদ্বি-দলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Bi-party Systemদ্বি-দলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ বহুদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা বহুদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ রাজনৈতিক দল ও উপদল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণাচাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নেতৃত্ব Leadershipনেতৃত্বের ধারণা (Concept of leadership)নেতৃত্বের বৈশিষ্ট্য (Characteristics of leadership)নেতৃত্বের প্রকারভেদ Classification of Leadershipনেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলি Essential Qualities of Leadershipসুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা Role of Leadership in Establishing Good Governanceনেতৃত্ব কী?উপদল কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?শিক্ষকতা কোন ধরনের নেতৃত্ব?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?একজন সম্মোহনী নেতার নাম লেখ।রাজনৈতিক দল কী?বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?নেতা বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্বের ধারণা দেন কে?বিরোধী দল কাকে বলে?রাজনৈতিক দল কাদের মধ্যে সংযোগ স্থাপন করে?গণতন্ত্রে বিরোধী দলকে কী মনে করা হয়?সম্মোহনী নেতৃত্ব কী?এলিট বলা হয় কাদেরকে?নেতার বিশেষ গুণ কী?নেতৃত্বের বৈধতা কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কীরূপ ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠে?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উন্নয়নমূলক কার্যক্রমকে কী নামে আখ্যায়িত করা যায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কী?কোন গোষ্ঠী দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে?রাজনৈতিক দলের মূলভিত্তি কী?মরিস দ্যুভারজারের মতে, রাজনৈতিক দল কী?রাজনৈতিক দল কোনটিতে বিশ্বাসী?গণতন্ত্র সম্পর্কে অধ্যাপক ফাইনার কী বলেছেন?পৌরনীতি ও সুশাসনের ভাষায় নেতৃত্ব কাকে বলে?বিশেষজ্ঞ নেতৃত্ব কী?রাজনৈতিক দলের ইংরেজি প্রতিশব্দ কী?অধ্যাপক ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখ।রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?রাজনৈতিক দলের মুখ্য কাজ কী?রাজনৈতিক দলের অন্যতম কাজ কী?একনায়কতান্ত্রিক নেতৃত্ব কী?নেতৃত্বদানের পূর্বশর্ত কী?নেতৃত্বের অন্যতম গুণ কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কী?দ্বিদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?গণতন্ত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা কর।রাজনৈতিক দল বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে তার দুটি কাজ সম্পর্কে লেখ।আইন প্রণয়ন কোন বিভাগের প্রধান কাজ? ব্যাখ্যা দাও।বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?উদারতাকে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ বলা হয় কেন?একজন শিক্ষক কোন ধরনের নেতৃত্বের অধিকারী? ব্যাখ্যা কর।নেতৃত্বের চারটি গুণাবলির নাম লেখ।‘রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে’- ব্যাখ্যা কর।‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম’- ব্যাখ্যা কর।‘নেতৃত্ব গণতন্ত্র সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে’- ব্যাখ্যা কর।নেতৃত্ব বলতে কী বোঝায়?“ব্যক্তিত্ব নেতৃত্বদানের পূর্বশর্ত”- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ