• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাজনৈতিক দলের বিভিন্ন রূপ Various Types of Political Party

বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দল ব্যবস্থার প্রকৃতি বা রূপরেখা বিশ্লেষণ করলে প্রধানত তিন ধরনের দলীয় ব্যবস্থা প্রত্যক্ষ করা যায়। যথা:
১. একদলীয় ব্যবস্থা (Single party system)
২. দ্বি-দলীয় ব্যবস্থা (Bi-party system)
৩. বহুদলীয় ব্যবস্থা (Multi-party systern)

১. একদলীয় ব্যবস্থা (Single party system): রাষ্ট্রের মধ্যে যখন সাংবিধানিকভাবে একটিমাত্র রাজনৈতিক দলের 'অস্তিত্ব এবং রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ড একটিমাত্র রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হয়, তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে অভিহিত করা হয়। এ ব্যবস্থায় একটিমাত্র দলই সকল ক্ষমতার উৎস। রাষ্ট্রের মধ্যে একটি দলই তার দলীয় আদর্শ, নীতি ও কর্মসূচি অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে। এ ব্যবস্থায় ক্ষমতাসীন দল ব্যতীত অন্যান্য সকল দলকে নিষিদ্ধ করা হয়। একদলীয় ব্যবস্থায় দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জার্মানিতে হিটলার কর্তৃক প্রতিষ্ঠিত 'নাৎসী দল' এবং ইতালিতে মুসোলিনী কর্তৃক প্রতিষ্ঠিত 'ফ্যাসিস্ট দল' একদলীয় ব্যবস্থার দৃষ্টান্ত। এছাড়া সমাজতান্ত্রিক রাশিয়া ও বর্তমানে চীন, উত্তর কোরিয়া এবং কিউবা প্রভৃতি সমাজতান্ত্রিক রাষ্ট্রে একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে।

২. দ্বি-দলীয় ব্যবস্থা (Bi-party system): রাষ্ট্রের মধ্যে যখন দুটি প্রধান রাজনৈতিক দল বিদ্যমান থাকে, তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলা হয়। এ ব্যবস্থায় প্রধান দুটি দল ছাড়া আরও গুটিকয়েক ছোট ছোট দলের অস্তিত্বও থাকে। পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রেই দ্বি-দলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে। যেমন- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আমাদের বাংলাদেশেও প্রধান দুটি রাজনৈতিক দলের কার্যক্রমই বিদ্যমান। এ ব্যবস্থায় আইনসভার নির্বাচনে যে দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা সরকার গঠন করে আর অন্যদল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে।

৩. বহুদলীয় ব্যবস্থা (Multi-party system): যে রাষ্ট্র ব্যবস্থায় দুই-এর অধিক রাজনৈতিক দলের কার্যক্রম বিদ্যমান, তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় প্রতিটি দল নিজ নিজ দলীয় কর্মসূচির মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে। যে দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সেই দল সরকার গঠন করে। ভারত, পাকিস্তান, ইতালি, ফ্রান্স এবং বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন - অনন্যা প্রশ্ন

রাজনৈতিক দলরাজনৈতিক দলের ধারণারাজনৈতিক দল ব্যবস্থার উৎপত্তি ও বিকাশ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য রাজনৈতিক দলের গুরুত্ব গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলি বা ভূমিকা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা রাজনৈতিক দলের বিভিন্ন রূপ Various Types of Political Partyএকদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Single Party Systemএকদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ Demerits of Single Party Systemদ্বি-দলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Bi-party Systemদ্বি-দলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ বহুদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা বহুদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ রাজনৈতিক দল ও উপদল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণাচাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নেতৃত্ব Leadershipনেতৃত্বের ধারণা (Concept of leadership)নেতৃত্বের বৈশিষ্ট্য (Characteristics of leadership)নেতৃত্বের প্রকারভেদ Classification of Leadershipনেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলি Essential Qualities of Leadershipসুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা Role of Leadership in Establishing Good Governanceনেতৃত্ব কী?উপদল কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?শিক্ষকতা কোন ধরনের নেতৃত্ব?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?একজন সম্মোহনী নেতার নাম লেখ।রাজনৈতিক দল কী?বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?নেতা বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্বের ধারণা দেন কে?বিরোধী দল কাকে বলে?রাজনৈতিক দল কাদের মধ্যে সংযোগ স্থাপন করে?গণতন্ত্রে বিরোধী দলকে কী মনে করা হয়?সম্মোহনী নেতৃত্ব কী?এলিট বলা হয় কাদেরকে?নেতার বিশেষ গুণ কী?নেতৃত্বের বৈধতা কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কীরূপ ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠে?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উন্নয়নমূলক কার্যক্রমকে কী নামে আখ্যায়িত করা যায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কী?কোন গোষ্ঠী দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে?রাজনৈতিক দলের মূলভিত্তি কী?মরিস দ্যুভারজারের মতে, রাজনৈতিক দল কী?রাজনৈতিক দল কোনটিতে বিশ্বাসী?গণতন্ত্র সম্পর্কে অধ্যাপক ফাইনার কী বলেছেন?পৌরনীতি ও সুশাসনের ভাষায় নেতৃত্ব কাকে বলে?বিশেষজ্ঞ নেতৃত্ব কী?রাজনৈতিক দলের ইংরেজি প্রতিশব্দ কী?অধ্যাপক ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখ।রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?রাজনৈতিক দলের মুখ্য কাজ কী?রাজনৈতিক দলের অন্যতম কাজ কী?একনায়কতান্ত্রিক নেতৃত্ব কী?নেতৃত্বদানের পূর্বশর্ত কী?নেতৃত্বের অন্যতম গুণ কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কী?দ্বিদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?গণতন্ত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা কর।রাজনৈতিক দল বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে তার দুটি কাজ সম্পর্কে লেখ।আইন প্রণয়ন কোন বিভাগের প্রধান কাজ? ব্যাখ্যা দাও।বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?উদারতাকে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ বলা হয় কেন?একজন শিক্ষক কোন ধরনের নেতৃত্বের অধিকারী? ব্যাখ্যা কর।নেতৃত্বের চারটি গুণাবলির নাম লেখ।‘রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে’- ব্যাখ্যা কর।‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম’- ব্যাখ্যা কর।‘নেতৃত্ব গণতন্ত্র সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে’- ব্যাখ্যা কর।নেতৃত্ব বলতে কী বোঝায়?“ব্যক্তিত্ব নেতৃত্বদানের পূর্বশর্ত”- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ