• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বহুদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ

বহুদলীয় ব্যবস্থার সুবিধাগুলোর বিপরীতে নিম্নোক্ত অসুবিধাগুলোকে এড়িয়ে যাওয়া যায় না:

১. ক্ষণস্থায়ী সরকার বহুদলীয় ব্যবস্থায় সরকার সাধারণত ক্ষণস্থায়ী হয়। কারণ সরকার একতরফা নীতি গ্রহণ করলে বা বিরোধীদের মতামতকে গুরুত্ব না দিলে সরকার পতনের আন্দোলন দেখা দেয়। অন্যদিকে, সরকার আইনসভার সংখ্যাগরিষ্ঠের আস্থা হারালে নির্দিষ্ট সময়ের আগেই পদত্যাগ করতে বাধ্য থাকে।

২. দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব: এ ব্যবস্থায় সরকার ক্ষণস্থায়ী হওয়ায় সরকারের পক্ষে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হয় না। ফলে দেশ ও জাতির টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি ব্যাহত হয়।

৩. নতুন সরকার গঠনে অনিশ্চয়তা বহুদলীয় ব্যবস্থায় দলগুলো ঘন ঘন সরকারের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেয়। এতে গঠনমূলক কোনো বিরোধী পক্ষ গড়ে ওঠে না এবং সরকারের পতন ঘটলে নতুন সরকার গঠনে অনিশ্চয়তা দেখা দেয়।

৪. দুর্নীতির প্রসার: বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দলীয় কর্মীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করে এবং স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে চাকরি দেয়। এতে দুর্নীতির ব্যাপক প্রসার ঘটে।

৫. অস্থিতিশীলতা সৃষ্টি বহুদলীয় ব্যবস্থার বড় দোষ হলো- এতে সর্বদাই রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে। ফলে সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে এবং উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়।

৬. নির্বাচনে জটিলতা সৃষ্টি: বহুদলীয় ব্যবস্থায় সাধারণ নির্বাচনে বহুসংখ্যক রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বহুদলের নীতি ও প্রার্থীর মধ্য থেকে পছন্দের দল ও প্রার্থী বাছাই করা জনগণের জন্য অসম্ভব হয়ে পড়ে।

৭. অন্তর্দ্বন্দ্ব: বহুদলীয় ব্যবস্থার আরেকটি বড় অসুবিধা হলো দলগুলোর মধ্যে অবিরাম অন্তর্দ্বন্দ্ব। এরূপ অন্তর্দ্বন্দ্বের ফলে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। ফলে সর্বদাই একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

৮. আমলাতন্ত্রের প্রাধান্য সাধারণত বহুদলীয় ব্যবস্থায় সাধারণ নির্বাচনে অযোগ্য ও অনভিজ্ঞ প্রার্থীগণ আইনসভায় নির্বাচিত হয়ে আসে। ফলে প্রশাসনিক অনভিজ্ঞতার জন্য তারা আমলানির্ভর হয়ে ওঠে এবং আমলারাও এ সুবাদে প্রাধান্য বিস্তার করে।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থা অবশ্যই কাম্য। তবে দলগুলোকে অবশ্যই সুগঠিত হওয়া বাঞ্ছনীয়, যাতে প্রত্যেক দলের মধ্যেই সর্বশ্রেণির লোকের স্বার্থের গ্রন্থিকরণ ঘটে। তবেই জাতীয় স্বার্থ সংরক্ষিত হবে, নাগরিকের অধিকার রক্ষা পাবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন - অনন্যা প্রশ্ন

রাজনৈতিক দলরাজনৈতিক দলের ধারণারাজনৈতিক দল ব্যবস্থার উৎপত্তি ও বিকাশ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য রাজনৈতিক দলের গুরুত্ব গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলি বা ভূমিকা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা রাজনৈতিক দলের বিভিন্ন রূপ Various Types of Political Partyএকদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Single Party Systemএকদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ Demerits of Single Party Systemদ্বি-দলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Bi-party Systemদ্বি-দলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ বহুদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা বহুদলীয় ব্যবস্থার অসুবিধা বা দোষ-ত্রুটিসমূহ রাজনৈতিক দল ও উপদল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণাচাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নেতৃত্ব Leadershipনেতৃত্বের ধারণা (Concept of leadership)নেতৃত্বের বৈশিষ্ট্য (Characteristics of leadership)নেতৃত্বের প্রকারভেদ Classification of Leadershipনেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলি Essential Qualities of Leadershipসুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা Role of Leadership in Establishing Good Governanceনেতৃত্ব কী?উপদল কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী?নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?শিক্ষকতা কোন ধরনের নেতৃত্ব?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?একজন সম্মোহনী নেতার নাম লেখ।রাজনৈতিক দল কী?বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?নেতা বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্বের ধারণা দেন কে?বিরোধী দল কাকে বলে?রাজনৈতিক দল কাদের মধ্যে সংযোগ স্থাপন করে?গণতন্ত্রে বিরোধী দলকে কী মনে করা হয়?সম্মোহনী নেতৃত্ব কী?এলিট বলা হয় কাদেরকে?নেতার বিশেষ গুণ কী?নেতৃত্বের বৈধতা কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কীরূপ ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠে?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উন্নয়নমূলক কার্যক্রমকে কী নামে আখ্যায়িত করা যায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কী?কোন গোষ্ঠী দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে?রাজনৈতিক দলের মূলভিত্তি কী?মরিস দ্যুভারজারের মতে, রাজনৈতিক দল কী?রাজনৈতিক দল কোনটিতে বিশ্বাসী?গণতন্ত্র সম্পর্কে অধ্যাপক ফাইনার কী বলেছেন?পৌরনীতি ও সুশাসনের ভাষায় নেতৃত্ব কাকে বলে?বিশেষজ্ঞ নেতৃত্ব কী?রাজনৈতিক দলের ইংরেজি প্রতিশব্দ কী?অধ্যাপক ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখ।রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?রাজনৈতিক দলের মুখ্য কাজ কী?রাজনৈতিক দলের অন্যতম কাজ কী?একনায়কতান্ত্রিক নেতৃত্ব কী?নেতৃত্বদানের পূর্বশর্ত কী?নেতৃত্বের অন্যতম গুণ কী?চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কী?দ্বিদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?গণতন্ত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা কর।রাজনৈতিক দল বলতে কী বোঝ?সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে তার দুটি কাজ সম্পর্কে লেখ।আইন প্রণয়ন কোন বিভাগের প্রধান কাজ? ব্যাখ্যা দাও।বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?উদারতাকে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ বলা হয় কেন?একজন শিক্ষক কোন ধরনের নেতৃত্বের অধিকারী? ব্যাখ্যা কর।নেতৃত্বের চারটি গুণাবলির নাম লেখ।‘রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে’- ব্যাখ্যা কর।‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম’- ব্যাখ্যা কর।‘নেতৃত্ব গণতন্ত্র সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে’- ব্যাখ্যা কর।নেতৃত্ব বলতে কী বোঝায়?“ব্যক্তিত্ব নেতৃত্বদানের পূর্বশর্ত”- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ