- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
হুদায়বিয়ার সন্ধিকে 'প্রকাশ্য বিজয়' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: হুদায়বিয়ার সন্ধি ইসলাম ও মুসলমানদের জন্য বিশেষ সাফল্য বয়ে আনায় এটিকে 'প্রকাশ্য বিজয়' বলা হয়। ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি একটি যুগান্তকারী ঘটনা। আপাতদৃষ্টিতে এ সন্ধির শর্তগুলো মুসলমানদের স্বার্থের প্রতিকূলে বলে মনে হলেও বাস্তবে এর ফলাফল মুসলমানদের জন্য অনুকূল ছিল। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে দিয়ে কুরাইশরা মহানবি (স.)-কে মদিনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। ফলে মুসলমানরা একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে। দশ বছরের জন্য যুদ্ধ বন্ধের চুক্তি হওয়ায় রাসুল (স.) ইসলাম প্রচারে মনোযোগ দিতে পারেন। আবার হুদায়বিয়ার সন্ধি ভঙ্গের কারণেই মুসলমানরা মক্কায় অভিযান চালিয়ে তা জয় করে। এসব কারণে এ সন্ধিকে মুসলমানাদের জন্য 'ফাতহুম মুবিন' বা প্রকাশ্য বিজয় বলা হয়।
হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

