- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
হিলফুল ফুজুল বলতে কী বোঝায়?
উত্তর: হিলফুল ফুজুল বলতে মহানবি (স.)-এর প্রতিষ্ঠিত একটি শান্তিসংঘকে বোঝায়। মহানবি (স.) ছিলেন, শান্তির দূত। তাই বালক বয়সে যখন তিনি 'হারবুল ফুজ্জার' যুদ্ধের ভয়াবহতা দেখলেন তখন তাঁর অন্তর মানবতার জন্য কেঁদে উঠল। এ প্রেক্ষিতেই তিনি সমমনা কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবাইরকে নিয়ে ৫৯৫ খ্রিষ্টাব্দে গড়ে তোলেন হিলফুল ফুজুল নামের শান্তিসংঘটি। এ সংঘটি মক্কার তৎকালীন গোত্রীয় দ্বন্দ্ব-সংঘাত নির্মূল করে সবার মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে, যা বর্তমানেও আদর্শ হিসেবে অনুসৃত হচ্ছে।
হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

