- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
কাদেরকে আনসার ও মুহাজির বলা হয়?
উত্তর: জন্মভূমির মায়া ত্যাগ করে যারা হিজরত করেন তাদেরকে ইসলামে মুহাজির এবং যারা হিজরতকারীদের সর্বতোভাবে সহায্য ও আশ্রয়দান করেন তাদেরকে আনসার বলা হয়। মক্কায় ইসলাম প্রচারের কারণে মহানবি (স.) এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এ কারণে আল্লাহর নির্দেশে মহানবি (স.) ও আরও অনেকে জন্মভূমি ও আত্মীয়-স্বজনের মায়া কাটিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এভাবে মদিনায় আশ্রয় নেওয়া নতুন মুসলিমদের মহানবি (স.) মুহাজির (হিজরতকারী) নামে অভিহিত করেন। আর রক্তের সম্পর্ক বিবেচনা না করে ধর্মকে প্রাধান্য দিয়ে মুহাজিরদের যারা আশ্রয় দেন তাদেরকে তিনি 'আনসার' (সাহায্যকারী) বলে ঘোষণা করেন।
হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

