- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- অতিথির স্মৃতি (গদ্য)
অতিথির স্মৃতি (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
'কী ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি।'- ব্যাখ্যা করো।
দেওঘরে দেখা দরিদ্র ঘরের মেয়েটির শারীরিক অবস্থা প্রসঙ্গে লেখক এ কথাটি বলেছেন। অসুস্থতার কারণে বেড়াতে যাওয়ার সামর্থ্য ছিল না বলে লেখক বিকেল বেলায় পথের ধারে বসেই সময় কাটাতেন। এসময় তিনি অন্যান্য পথিকের মাঝে কিছু বেরিবেরি আক্রান্ত রোগীদের লক্ষ করতেন। এদের মধ্যে একটি অল্পবয়সি মেয়ের শরীর ছিল রোগা, চেহারা বিবর্ণ। তার চলার শক্তি ছিল না অথচ কোলে একটি শিশু। উদ্ধৃত উক্তিটি মেয়েটির এ করুণ অবস্থাকেই তুলে ধরেছে।
অতিথির স্মৃতি (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

