- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- অতিথির স্মৃতি (গদ্য)
অতিথির স্মৃতি (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
অতিথির চোখ দুটো ভিজে ভিজে দেখাচ্ছিল কেন?
বাসার লোকদের বিরূপ আচরণের কারণে লেখকের কাছে নালিশ জানাতে আসার সময় কুকুরটির চোখ ভিজে ভিজে দেখাচ্ছিল। দেওঘরে বৈকালিক ভ্রমণে গিয়ে পরিচিত হওয়া কুকুরটিকে লেখক অতিথির মর্যাদায় বরণ করেন। কিন্তু লেখকের নির্দেশ মতো খাদ্য পাওয়ার পরিবর্তে কুকুরটির কপালে জুটেছিল মারধর। তাই একদিন দুপুরে বাড়ির চাকরদের অগোচরে কুকুরটি নালিশ জানাতে লেখকের দ্বারে হাজির হয়। লেখকের মনে হয়, নিজের দুরবস্থার কথা জানাতে গিয়েই অতিথি কুকুরটির চোখ ভিজে ভিজে দেখাচ্ছিল।
অতিথির স্মৃতি (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

