- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- অতিথির স্মৃতি (গদ্য)
অতিথির স্মৃতি (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
'অতিথির স্মৃতি' গল্পে লেখকের কেন মনে হতে লাগল, হয়তো ওর মতো তুচ্ছ জীব শহরে আর নেই? ব্যাখ্যা করো।
'অতিথির স্মৃতি' গল্পের অতিথি অসহায়, অবহেলিত একটি কুকুর হওয়ায় লেখকের মনে হয়েছিল ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য লেখক দেওঘরে এসেছিলেন। এখানে একাকী জীবনে তাঁর এক সঙ্গী জুটে যায়, সঙ্গীটি হলো একটি কুকুর। লেখক তাকে 'অতিথি' বলে সম্বোধন করেছেন। অসহায়, অবহেলিত অতিথিকে লেখক আদর করে কাছে ডাকেন, তার সাথে গল্প করেন। কিছু লেখক জানেন যে, তিনি চলে গেলে অতিথি আবার অসহায় হয়ে পড়বে। তাই লেখক দেওঘর ছেড়ে চলে যাওয়ার সময় আলোচ্য উক্তিটি করেন।
পরবর্তী
অতিথির স্মৃতি (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

